কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষক সমিতির ‘পকেট কমিটি’ করায় প্রতিবাদ

প্রতিবাদ সমাবেশে শিক্ষক নেতারা। ছবি : কালবেলা
প্রতিবাদ সমাবেশে শিক্ষক নেতারা। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কিছু শিক্ষক দ্বারা প্রাথমিক শিক্ষক সমিতির ‘তথাকথিত’ পকেট কমিটি গঠনের অশুভ পাঁয়তারার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষকদের একাংশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের ফুড প্যালেসে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তারা। সমাবেশে উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে উপজেলার ধামসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছাদুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার দেলী-পাতাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসনাত, চাপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজির আহাম্মদ, দক্ষিণ শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম, চাটুয়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. অলিউল্লাহ, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক ও মনকাশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা আক্তার।

মীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম ভুঁইয়ার সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হারুনুর রশিদ ভূইয়া, সাইদুর রহমান খানসহ অন্যরা।

বক্তাগণ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি উপজেলার সৈয়দাবাদ (উ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে তথাকথিত পকেট কমিটি করার যে অশুভ পাঁয়তারা করা হচ্ছে তা কোনো শিক্ষক মেনে নেবে না। উপস্থিত শিক্ষকগণ তাদের এহেন কর্মের তীব্র নিন্দা জানান। অবিলম্বে এই অশুভ পাঁয়তারা থেকে বেরিয়ে এসে উপজেলার ১১শ শিক্ষকের সমন্বয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান। এর ব্যত্যয় হলে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১০

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১১

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১২

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৪

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৫

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৬

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৭

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৮

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X