রনি আহম্মেদ নিপুল, কালকিনি প্রতিনিধি:
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ সাড়ে তিন বছর পর খুলল থানার প্রধান ফটক

কালকিনি থানার ‍মূল ফটক। ছবি : কালবেলা
কালকিনি থানার ‍মূল ফটক। ছবি : কালবেলা

দীর্ঘ প্রায় তিন বছর সাত মাস পর খুলে দেওয়া হলো মাদারীপুরের কালকিনি থানার প্রধান ফটক।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে থানায় প্রবেশের মূল গেট খুলে দেওয়া হয়।

জানা যায়, গত ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কালকিনি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার জেরে কালকিনি থানা ঘেরাও করে একজন মেয়র প্রার্থীর সমর্থকরা। সেই থেকে বন্ধ ছিল কালকিনি থানায় প্রবেশের প্রধান ফটক। এরপর দীর্ঘদিন থানার জনবল সংকটসহ নানা অজুহাতে আর খোলা হয়নি মূল গেট। এতদিন থানায় প্রবেশের জন্য শুধু পূর্বপাশের একটি পকেট গেট খোলা ছিল। তবে বর্তমানে কালকিনি থানায় নতুন ওসি যোগদানের পর খুলে দেওয়া হয় থানায় প্রবেশের প্রধান ফটক। এতে খুশি থানায় সেবা নিতে আসা সাধারণ জনগণ ও এলাকাবাসী।

কালকিনি থানায় সেবা নিতে আসা শাকিল নামে এক যুবক বলেন, এতদিন থানায় সেবা নিতে পাশের একটি পকেট গেট দিয়ে আসতে হতো। বাইরে থেকে দেখলে মনে হতো থানা বন্ধ আছে। এখন মূল গেট খুলে দেওয়ায় থানার সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন সহজেই তাদের সমস্যা নিয়ে থানায় আসতে পারবে।

এ বিষয়ে কালকিনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, থানা হচ্ছে সেবাপ্রত্যাশী জনগণের আশ্রয়স্থল। আমি কালকিনি থানায় যোগদান করে থানার মূল গেট বন্ধ দেখতে পাই। এ বিষয়ে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত গেটটি খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করি। থানায় যাতে কোনো প্রকার ভোগান্তি ছাড়া জনগণ নির্দিধায় তাদের সমস্যা ও অভিযোগ জানাতে প্রবেশ করতে পারে তাই প্রধান ফটক খুলে দিয়েছি। বর্তমানে পুলিশ জনগণের সেবায় সদা প্রস্তুত রয়েছে। পুলিশের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে আমরা পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X