সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

নোয়াখালীর সুবর্ণচরে পূজার ফুল তুলতে গিয়ে সন্ধ্যা রানী দাস নামে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সন্ধ্যা রানী দাস (৩৭) উপজেলার চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কলোনির রাস্তার মাথা নামক স্থানে দক্ষিণ চরমজিদ গ্রামের শংকর মিস্ত্রি বাড়ির সঞ্জয় দেবনাথের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বসতঘরে পূজা দেওয়ার জন্য বাড়ির পাশের আঙিনায় ফুল তুলতে যান সন্ধ্যা রানী। যাওয়ার পথে ধান খেতের আইলে তার বাম পায়ে সাপে কামড় দেয়। তাৎক্ষণিক তিনি ঘরে ফিরে এসে সবাইকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে তার বমি শুরু হয়। পরে বাড়ির লোকজন তাকে প্রথমে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে এন্টি ভেনম না থাকায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ওসি শাহীন মিয়া কালবেলাকে বলেন, পুলিশকে নিহতের পরিবার বিষয়টি অবহিত করেনি। তবে খোঁজখবর নিয়ে আইনগত সহায়তা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ১৩

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

রাজধানীতে আজ কোথায় কী

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

১০

২ ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ

১১

তিস্তার চরে তরমুজে স্বপ্ন বুনছেন চাষিরা

১২

টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই : জোনায়েদ সাকি

১৩

যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে

১৪

শুরু হলো বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

৫ আগস্টের আগের বাংলাদেশে কেউ ফিরতে চাই না : পুতুল

১৭

০১ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৮

শুভ মাঘী পূর্ণিমা আজ

১৯

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে আপত্তিকর পোস্ট, দলের বিবৃতি

২০
X