মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৮:২৭ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন করে তিস্তাপাড়ের মানুষ। ছবি : কালবেলা
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন করে তিস্তাপাড়ের মানুষ। ছবি : কালবেলা

‘তিস্তাবাসীর কান্না আর না, আর না’ এই স্লোগান নিয়ে নিজস্ব অর্থায়নে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। এতে তিস্তাপাড়ের শত শত মানুষ অংশ নেয়।

বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার মেডিকেল মোড় গোলচত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদের সামনে এসে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।

মানববন্ধন শেষে নিজস্ব অর্থায়ানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে তারা।

প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের বিষয়টি হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সফিয়ার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বজলা রহমান বজু, কালিশংকর রায়সহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা রংপুর এসে বলে গেছেন আবু সাঈদের রংপুরে জেলায় আর কোনো মানুষ অভাবে থাকবে না। তাই শহীদ আবু সাঈদের এলাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ মানুষের দাবি পূরণ করতে হবে। প্রয়োজনে তিস্তা ব্যাংক প্রতিষ্ঠা করে তিস্তাবাসীর সহযোগিতায় নিজস্ব অর্থায়নে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিস্তাপাড়ের মানুষজন দীর্ঘদিন ধরে বন্যা এবং খরায় কষ্ট করে আসছে, হাজার হাজার একর জমি নদীতে বিলীন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X