সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৫৩ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে রায়হান হত্যা মামলায় ২ যুবলীগ নেতা গ্রেপ্তার

সাইফুল ইসলাম রোকন (বাঁয়ে) এবং কলিম উদ্দিন (ডানে)। ছবি : কালবেলা
সাইফুল ইসলাম রোকন (বাঁয়ে) এবং কলিম উদ্দিন (ডানে)। ছবি : কালবেলা

শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিজয় উৎসব করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রায়হান উদ্দিন (১৮)। রায়হান হত্যা মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন, উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম রোকন এবং উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ পাড়িয়াবহর গ্রামের আব্দুর রউফের ছেলে ও যুবলীগ নেতা কলিম উদ্দিন।

জানা গেছে, গত ৫ আগস্ট বিয়ানীবাজার থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলা চলাকালে গুলিতে তিন যুবক নিহত এবং অন্তত ১০ জন আহত হন। নিহতদের মধ্যে একজন রায়হান উদ্দিন (১৮)। সে ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার তেলিকান্দি গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। সে বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন। ময়নাতদন্ত ছাড়াই তখন দাফন করা হয়েছিল। রায়হান উদ্দিন নিহতের ঘটনায় তার ভাই বুরহান উদ্দিন গত ২৬ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা করেন।

বিয়ানীবাজার থানার ওসি মো. এনামুল হক চৌধুরী। তিনি বলেন, সাইফুল ইসলাম রোকন ও কলিম উদ্দিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনেই গত ৫ আগস্ট রায়হান উদ্দিন নিহতের ঘটনায় তার ভাই বুরহান উদ্দিনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। সব মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X