বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

অফিস কক্ষে ঝুলছিল ভূমি কর্মকর্তার লাশ

ভূমি কর্মকর্তা মু. জসীম উদ্দিন খান। ছবি : সংগৃহীত
ভূমি কর্মকর্তা মু. জসীম উদ্দিন খান। ছবি : সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের নিজ কক্ষ থেকে মু. জসীম উদ্দিন খান নামে এক কর্মকতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভূমি অফিসের তিনতলার একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মু. জসীম উদ্দিন খান গত চার বছর ধরে উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।

বাবুগঞ্জ থানার ওসি মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা ভূমি অফিসের নৈশপ্রহরী নিখিল বলেন, রাত ৮টার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসতে বলেন সার্ভেয়ার জসীম। খাবার নিয়ে আসার পর ওই কর্মকর্তার কক্ষের দরোজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। এ সময় দরজা খুলতে ডাকাডাকি করা হয়। কিন্তু কোনো সাড়া না পেয়ে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাই। তারা পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে।

ওসি মাহবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। মরদেহ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১১

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১২

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৩

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

১৪

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১৫

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৬

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৭

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৮

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৯

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০
X