দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

এনজিও অফিসে পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি

এনজিও অফিসে চাঁদা দাবি ও বোম্ব সদৃশ বস্তুর খবরে তা পরিদর্শন করে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। ছবি : কালবেলা
এনজিও অফিসে চাঁদা দাবি ও বোম্ব সদৃশ বস্তুর খবরে তা পরিদর্শন করে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার দর্শনায় এক এনজিও অফিসে দিনে-দুপুরে হানা দিয়েছে এক ছিনতাইকারী। এসময় হিসাবরক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ছিনতাই করতে গেলে তার চিৎকারে পালিয়ে যায় ছিনতাইকারী। ফেলে রেখে যায় বোম্ব সদৃশ বস্তু। পরে সেটি র‌্যাবের বোম্ব ধ্বংসকারী টিম উদ্ধার করে।

বুধবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডের মাস্টার পাড়ায় অবস্থিত বেসরকারি সাহায্য সংস্থা ব্যুরো বাংলাদেশের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ব্যুরো বাংলাদেশের দর্শনা শাখার হিসাবরক্ষক ফেরদৌস কালবেলাকে জানান, বেলা সাড়ে ১১ টার দিকে অফিসে কাজ করছিলেন তিনি। এ সময় একজন ব্যক্তি হেলমেট ও মুখে মাস্ক পরে অফিসে ঢুকে তাকে পিস্তল দেখিয়ে জিম্মি করে ড্রয়ারে থাকা টাকা দিতে বলে। এসময় তিনি চিৎকার দিলে ওই ব্যক্তি দ্রুত দরজা টেনে বাইরে থেকে আটকে দিয়ে মোটরসাইকেল নিয়ে সটকে পড়ে। যাওয়ার আগে ফেরদৌস আলমের টেবিলের নিচে ফেলে যায় বোম্ব সদৃশ একটি বস্তু।

খবর পেয়ে সেখানে হাজির হয় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। এরপর চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনাস্থলে যান। দামুড়হুদা জীবননগর (সার্কেল) -এর সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ও দর্শনা থানার ওসি শহিদ তিতুমীর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেন।

সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা কালবেলাকে বলেন- জেলা পুলিশ, ডিবি, র‌্যাব সবাই মিলে ঘটনাটি আমরা গভীরভাবে তদন্ত করছি। পরবর্তীতে আপডেট জানানো হবে। বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে বোম্ব সদৃশ বস্তুটি অপসারণ করে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X