নান্দাইল প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

৭৮ বছর বয়সে জীবনসঙ্গী বেছে নিলেন ‘চিরকুমার’ বীর মুক্তিযোদ্ধা

বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল হক ও বিয়ের কনে মীনা আক্তার। ছবি : কালবেলা
বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল হক ও বিয়ের কনে মীনা আক্তার। ছবি : কালবেলা

মুক্তিযুদ্ধের সময় জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। এরপর কাটিয়েছেন এলাকার মানুষের সেবা করে। বিয়ে-সংসারের বিষয়ে ছিলেন উদাসীন। বলেছিলেন, চিরকুমার হয়ে থাকবেন। এ সংকল্প করেই কাটিয়ে দিয়েছেন এতদিন।

এখন বয়স ৮০ ছুঁই ছুঁই। অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন চিরকুমার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল হক। আর বিয়ের কনে মীনা আক্তার। বিধবা মায়ের একাকীত্ব দূর করতে মীনা বেগমকে বিয়ে দেন তার কলেজপড়ুয়া ছেলে জাহাঙ্গীর হোসেন। একজন বীর মুক্তিযোদ্ধা অভিভাবক পেয়ে খুশি তিনি।

আরও পড়ুন : ১ নভেম্বর থেকে চিরকুমার-চিকু সংঘ

বৃহস্পতিবার (৩ আগস্ট) দেড় লাখ টাকার দেনমোহরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে বিয়ে হয় তাদের। মীনা বেগমের বড় ছেলে জাহাঙ্গীর হোসেন নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজে পড়েন। স্বজনদের সঙ্গে মাকে মুক্তিযোদ্ধা সংসদে নিয়ে আসেন তিনি। নুরুল হকের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল এই পরিবারের।

মিনা আক্তার ঈশ্বরগঞ্জ উপজেলার ভাসা গ্রামের বাসিন্দা। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গোলাপ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়েছিল। তার প্রথম স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে চার বছর আগে মারা যান। এরপর থেকে সেখানেই বসবাস করতেন তিনি।

ছেলে জাহাঙ্গীর হোসেন জানান, বাবার মৃত্যুর পর অভিভাবকহীন হয়ে পড়েছিলেন তারা। এখন নতুন করে অভিভাবক পেল পরিবারটি। শুধু তা-ই নয়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। এটা পরিবারের জন্য গর্বের।

বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ময়মনসিংহের আচারগাঁও ইউনিয়নের বাসিন্দা। সাত ভাইয়ের মধ্যে তিনি ৪ নম্বর। দীর্ঘদিন ধরে তার ভাইয়েরা তাকে বিয়ে করার জন্য বলে আসছিলেন। তবে, তিনি বিয়ে করবেন না বলে অনড় ছিলেন। ৭৮ বয়সে এসে তিনি বিয়েতে সম্মতি দেন। মীনা আক্তারের সন্তানদের সম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বলেন, ইচ্ছা ছিল না বিয়ে করার। তারপরও পরিবার ও সহযোদ্ধাদের অনুরোধে বিয়েতে রাজি হন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সরকারের দেওয়া ‘বীরনিবাসে’ কনেকে নিয়ে গেছেন নুরুল হক।

বিয়ের সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির, মুক্তিযোদ্ধা শামছুজ্জামান, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মাস্টার, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা আলী হোসেনসহ দুই পরিবারের লোকজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১০

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১১

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১২

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৩

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১৪

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১৫

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৭

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১৮

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

১৯

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

২০
X