মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে : আমীর খসরু

দানবীর রণদা প্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
দানবীর রণদা প্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের বাহক হলো নির্বাচন। সুতরাং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। যার মাধ্যমে জনগণ তার মালিকানা ফিরে পাবে। জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হবে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই।

শনিবার (১২ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী, রংধনুর দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে।

আওয়ামী লীগকে দায়ী করে তিনি আরও বলেন, ১৭ বছর তারা এ দেশকে কারাগার বানিয়ে রেখেছিল। সাধারণ জনগণের কোনো মতামত ছিল না। এ দেশে খুন, গুম, অন্যায়-অত্যাচার, ধর্ষণ আর চাঁদাবাজি ছিল তাদের প্রধান টার্গেট। সবাইকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে এ দেশ এগিয়ে নিয়ে যাওয়ায়ই এখন বিএনপির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী কমিটির সহসাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসরাম ফরিদ, আলম মৃর্দা, পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১০

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১১

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১২

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৩

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৪

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৬

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৭

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৮

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৯

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

২০
X