ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সাত বছর পর চাকরি ফিরে পেলেন দুই শিক্ষক

তাইফুর রহমান (বাঁয়ে) ও আব্দুল বারী (ডানে)। ছবি : কালবেলা
তাইফুর রহমান (বাঁয়ে) ও আব্দুল বারী (ডানে)। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাত বছর পর নাশকতার মামলা থেকে খালাস পেয়ে চাকরি ফিরে পেয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক। সোমবার (২১ অক্টোবর) দুই শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন।

তারা হলেন, উপজেলার ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইফুর রহমান ও শালঝোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল বারী।

জানা গেছে, গত ২০১৭ সালের ২১ ফ্রেব্রুয়ারি জাতীয় শোক দিবসের আলোচনা থেকে দুই শিক্ষকসহ ৩২ জনকে আটক করে নাশকতার মামলায় তাদের কারাগারে পাঠায় পুলিশ। এ ঘটনার পরদিন ২২ ফ্রেব্রুয়ারি ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইফুর রহমান ও শালঝোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল বারীকে সাময়িক বরখাস্ত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

আরও জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় দীর্ঘ ৭ বছর ৬ মাস পর কুড়িগ্রাম স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২ দুই শিক্ষকসহ ৩২ জনকে নাশকতার মামলা থেকে খালাসের আদেশ দেন। পরে সব আইনিপ্রক্রিয়া শেষে সোমবার (২১ অক্টোবর) দুই শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন।

সহকারি শিক্ষক তাইফুর রহমান বলেন, আওয়ামী দুঃশাসনের সময় আমাদের আটক করে নাশকতাকারী বানিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। বরখাস্ত হয়ে আমরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেলাম। এ জন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একই সঙ্গে আন্দোলনকারীদের ধন্যবাদ জানাচ্ছি।

ভূরুঙ্গামারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় খালাস পাওয়ার পর দুই সহকারী শিক্ষক তাইফুর রহমান ও আব্দুল বারী সোমবার চাকরিতে যোগদান করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X