ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির আত্মহত্যা, কারারক্ষী বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. জুয়েল নামে এক হাজতি দড়িতে ঝুলে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত ও দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে জেলা কারাগারে আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত মো. জুয়েল (৩৪) আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আবু চান মিয়ার ছেলে। তিনি ২০২০ সালে স্ত্রীকে হত্যার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বলেন, স্ত্রী হত্যা মামলায় জুয়েল কারাগারে ছিলেন। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে তিনি লোহার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কারারক্ষীরা দেখে কারা হাসপাতালের চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে আবারও মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিপন বড়ুয়া নামের এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া প্রধান কারারক্ষী আব্দুর রশিদ ও সহকারী কারারক্ষী উত্তম কান্তি বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। শুক্রবার সকালে নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

সড়কে প্রাণ গেল ২ তরুণের

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

১২

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১৩

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১৪

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১৫

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১৬

দেশে আবারও ভূমিকম্প

১৭

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১৮

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১৯

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

২০
X