ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১২:৩৩ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় পথচারী নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিয়ে উল্টে যাওয়া ট্রাক। ছবি : কালবেলা
নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিয়ে উল্টে যাওয়া ট্রাক। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় আরব আলী নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরব আলী (৫৭) বীরপাশা এলাকার মৃত মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে আরব আলী বীরপাশা বাসস্ট্যান্ডের অদূরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

বড় পতনের পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

দিনে ভোটকেন্দ্রে ক্যামেরা স্থাপন, রাতেই ভাঙচুর

অস্কারের মঞ্চে জায়গা পেল না কানে প্রশংসিত ‘হোমবাউন্ড’

খালিদুজ্জামানের ডিগ্রি বিতর্ক : বিএমডিসি নিয়ে মুখ খুললেন ডা. মৃণাল

‘নীরবে’ চলে এলো বিপিএলের ফাইনাল, শেষ হাসি হাসবে কে

ঢাকা-১০ আসন / শহীদ পরিবারদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন জামায়াত প্রার্থী 

‘বাধ্য’ হয়ে বিশ্বকাপ দলে আনতে হলো পরিবর্তন

শিশুকে নির্যাতন করা সেই স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেল বাস, নিহত ২

১০

ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজের বড় বহর পাঠাল যুক্তরাষ্ট্র

১১

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া স্থগিত

১২

ঢাকার শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

অজানা ভাইরাসে মরছে গাজার মানুষ

১৫

বাসচাপায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের, বাসে আগুন দিল বিক্ষুব্ধরা

১৬

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৭

২৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৮

১৬ ঘণ্টায় সাত জেলায় সমাবেশ, ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

১৯

সাত মাস পর কারামুক্তি, ৫ মিনিট পর ফের গ্রেপ্তার

২০
X