কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে কারখানার দেয়াল ধসে শ্রমিক নিহত

গাজীপুর গ্যাসের পাইপ লাইন নেওয়ার সময় দেয়াল ধসে পড়ে এক শ্রমিক নিহত। ছবি : কালবেলা
গাজীপুর গ্যাসের পাইপ লাইন নেওয়ার সময় দেয়াল ধসে পড়ে এক শ্রমিক নিহত। ছবি : কালবেলা

গাজীপুর গ্যাসের পাইপ লাইন নেওয়ার সময় দেয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। সোমবার (২৮ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাহ উদ্দিন সরকার মাঝি গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ার মনিপুর এলাকার বাসিন্দা।

গাজীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে সদর উপজেলার বানিয়ারচালা মেম্বার বাড়ি এলাকার রিফাত অ্যালুমিনিয়াম কারখানার গ্যাসের লাইন স্থাপনের কাজ করার জন্য রাস্তার পাশে মাটি খোঁড়াখুঁড়ি করছিলেন শ্রমিকরা। এ সময় পাশের প্যারাগন ফিট মিলস কারখানার বাউন্ডারি ওয়াল ভেঙে যায়। এক পর্যায়ে মাটি খোঁড়াখুঁড়ির কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক দ্রুত সরে যেতে পারলেও তিন শ্রমিক চাপা পড়েন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে একজনকে নিহত ও অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। আহত শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, গ্যাসের পাইপলাইন নেওয়া রিফাত অ্যালুমিনিয়াম কারখানার শ্রমিকরা পাইপলাইন বসাতে কাজ শুরু করেন। এ সময় সড়কের পাশে থাকা প্যারাগন পোল্ট্রি কারখানার দেয়াল ফেটে যায়। এ ঘটনায় নিরাপত্তার জন্য স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ রাখার অনুরোধ করলেও রিফাত অ্যালুুমিনিয়াম কারখানা কর্তৃপক্ষ কাজ চালিয়ে যায়। এর কিছুক্ষণ পরই প্যারাগন পোল্ট্রি কারখানার দেয়াল নির্মাণ শ্রমিকের ওপরে ধসে পড়ে। তাৎক্ষণিক চারজনকে উদ্ধার করতে পারলেও আটকা পড়ে যান আরও তিনজন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে সালাহউদ্দিনের মরদেহ উদ্ধার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা

পুলিশ সদস্যদের ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

নোবিপ্রবি শিক্ষক সালামের পিএইচডি অর্জন 

চট্টগ্রামকে সুবজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে : সিডিএ চেয়ারম্যান

ক্ষমার পরেও শপথ নিতে পারছেন না চাকসু প্রতিনিধি

সংসদ নির্বাচনে পরাজিত মোতাহার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান

১০

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত : ১১ পুলিশ সদস্য বরখাস্ত

১১

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

১২

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন 

১৩

অফিস শেষে কাজ করতে বলা হলে কীভাবে না বলবেন? সহজ উপায় জানুন

১৪

ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

১৫

‘ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন’

১৬

বাংলাদেশি বিলিয়নিয়ার কেন নিজ দেশের বদলে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন

১৭

সংকটকালে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক : বিকেএমইএ

১৮

সিডিএ চেয়ারম্যান হলেন সন্দ্বীপের কৃতি সন্তান বেলায়েত হোসেন

১৯

বাপেক্সকে গ্যাস অনুসন্ধানে সক্রিয় করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

২০
X