কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় ফিল্মি স্টাইলে দিনদুপুরে সোনার দোকানে ডাকাতি

দত্ত জুয়েলার্স। ছবি : কালবেলা
দত্ত জুয়েলার্স। ছবি : কালবেলা

খুলনায় প্রকাশ্য দিবালোকে পিস্তল ঠেকিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নগরীর দৌলতপুরের মশ্বেরপাশা কালিবাড়ি বাজারে দত্ত জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে। পরে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটায়।

সংঘবদ্ধ ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়িসহ নাজিমুদ্দিন নামে একজনকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে হঠাৎ বোমার বিকট শব্দ শোনা যায়। শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে ফের বোমা বিস্ফোরিত হয়। ডাকাতদের কাছে বোমা ও পিস্তল থাকায় তাদের আটকানো যায়নি।

দত্ত জুয়েলার্সের মালিক উত্তম দত্ত বলেন, দুপুর ১টা ১০ মিনিটে বোমা ফাটিয়ে ৪ ব্যক্তি দোকানে প্রবেশ করে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও হাতে পিস্তল এবং চাপাতি ছিল। দোকানে ডাকাতরা ঢুকে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা নিজেরাই গ্লাস ভেঙে ৫ ভরি সোনা ও ক্যাশ থেকে নগদ ২ লাক টাকা নিয়ে যায়।

দৌলতপুর থানা পুলিশের ওসি মীর আতাহার আলী বলেন, দুপুর একটার দিকে ৪ ব্যক্তি একটি মাইক্রোবাসে করে মহেশ্বরপাশা কালিবাড়ি বাজারে দত্ত জুলেয়ার্সে প্রবেশ করে। এ সময় দোকান মালিক উত্তম দত্তকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ঘিরে ধরলে বোমা বিস্ফোরণ করে চলে যায়। পুলিশ খবর পেয়ে ওই মাইক্রোবাসের পিছু নেয়। ঘটনাস্থল থেকে ৩ জন পালিয়ে গেলেও নাজিমুদ্দিন নামে একজনকে আটক ও গাড়িটিকে জব্দ করা হয়েছে। বাকিদের আটকের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা

পুলিশ সদস্যদের ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

নোবিপ্রবি শিক্ষক সালামের পিএইচডি অর্জন 

চট্টগ্রামকে সুবজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে : সিডিএ চেয়ারম্যান

ক্ষমার পরেও শপথ নিতে পারছেন না চাকসু প্রতিনিধি

সংসদ নির্বাচনে পরাজিত মোতাহার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান

১০

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত : ১১ পুলিশ সদস্য বরখাস্ত

১১

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

১২

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন 

১৩

অফিস শেষে কাজ করতে বলা হলে কীভাবে না বলবেন? সহজ উপায় জানুন

১৪

ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

১৫

‘ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন’

১৬

বাংলাদেশি বিলিয়নিয়ার কেন নিজ দেশের বদলে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন

১৭

সংকটকালে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক : বিকেএমইএ

১৮

সিডিএ চেয়ারম্যান হলেন সন্দ্বীপের কৃতি সন্তান বেলায়েত হোসেন

১৯

বাপেক্সকে গ্যাস অনুসন্ধানে সক্রিয় করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

২০
X