রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

রংপুর মেডিকেলে ইনডোর-আউটডোর বন্ধ, দুর্ভোগে রোগীরা 

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইনডোর ও আউটডোরে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের ভিড়। ছবি : কালবেলা
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইনডোর ও আউটডোরে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের ভিড়। ছবি : কালবেলা

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইনডোর ও আউটডোরে চিকিৎসাসেবা বন্ধ রেখে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। বহির্বিভাগসহ সব ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন হাসপাতালে শত শত রোগী।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করেছেন আন্দোলনকারীরা। ১১টার পর চিকিৎসাসেবা দেওয়ার কথা জানিয়েছেন তারা।

সকালে হাসপাতালের আউটডোরে গিয়ে দেখা গেছে, টিকেট কাউন্টারের সামনে শত শত রোগীর ভিড়। চেম্বারে কোনো চিকিৎসক না আসায় দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করছেন তারা। এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রোগীরা। নগরীর হাজীরহাট উত্তর পাড়া থেকে ১৪ দিন বয়সী নবজাতককে নিয়ে এসেছেন এক নারী। তিনি বলেন, বহির্বিভাগে দীর্ঘক্ষণ বসে অপেক্ষা করছি। এখনো কোনো চিকিৎসককে দেখাতে পারিনি। কখন দেখাতে পারব তাও জানি না।

মিঠাপুকুর থেকে আসা বুলবুলি বেগম বলেন, ডাক্তার দেখাতে সকালে এসেছি। কিন্তু টিকিট কাউন্টারে এক ঘণ্টা থেকে দাঁড়িয়ে থেকেও টিকিট পাইনি। অসুস্থ শরীর নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারব জানি না।

আউটডোরে টিকিট কাউন্টারে কর্মরত ওয়ার্ডবয় রাসেল বলেন, প্রশাসনের পক্ষ থেকে টিকিট দিতে নিষেধ করা হয়েছে। ডাক্তাররা এখনও আসেনি। ১০টার পর আমরা টিকিট দেওয়া শুরু করব।

আন্দোলনকারীদের সমন্বয়ক ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল বলেন, আজকে দুই ঘণ্টার কর্মবিরতি চলছে। ফ্যাসিবাদের দোসর ডা. মাহফুজকে অধ্যক্ষের পথ থেকে না সরানো হলে আগামীকাল থেকে শাউটডাউনে যাব আমরা।

ন্যাশনাল ডক্টরস ফোরামের বিভাগীয় সভাপতি ডা. মোহাম্মদ হোসেন বলেন, ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে অভ্যুত্থানের পরও একজন ফ্যাসিবাদীকে এই হাসপাতালের অধ্যক্ষ করা হয়েছে। তাকে দ্রুত অপসারণ করা না হলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাচ্ছি।

গত ২৯ অক্টোবর ডা. মাহফুজার রহমানকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। এর পরদিন থেকে তার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসজুড়ে আন্দোলন শুরু হয়। আজকে দুই ঘণ্টার কর্মবিরতি শেষে তাদের দাবি মানা না হলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X