কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
গড়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ

দুদিনেও সন্ধান মেলেনি ঢাবি শিক্ষার্থীর

নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর উদ্ধার অভিযান
নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর উদ্ধার অভিযান

দুদিন পেরোলেও কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহম্মেদের সন্ধান মেলেনি। তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা চেষ্টা অব্যাহত রেখেছেন। উদ্ধারকর্মীরা বলছেন, সন্ধান না পাওয়া পর্যন্ত তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।

গতকাল সোমবার দুপুরে তানভীর ঢাকা থেকে একটি মাইক্রোবাসযোগে ১৩ জন সহপাঠীসহ কুষ্টিয়ায় বেড়াতে যান। বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বিকেলে গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তানভীর। তার বাড়ি বরগুনা জেলায়।

সোমবার রাতেই তানভীর আহম্মেদের নিখোঁজের সংবাদ শুনে তার নিজ জেলা বরগুনা থেকে কুষ্টিয়ায় আসেন তানভীরের বাবা ও তার আত্মীয়স্বজনরা। বাবা আব্দুল মালেক সকালে ছুটে যান গড়াই নদীতে। যেখানে তানভীর নিখোঁজ হন। সাথে ছিলেন তানভীরের বোন ও মামা।

তানভীরের বাবা আব্দুল মালেক জানান, তানভীরের সাথে সোমবার দুপুর ১টার দিকে সর্বশেষ কথা হয়। তখন মেহেরপুর থেকে কুষ্টিয়া আসছিল তারা। কখন ঢাকায় ফিরবে জানতে চাইলে তানভীর রাতে জানাবে বলে জানায়। কিন্তু তার আগেই তানভীরকে হারাতে হয়েছে।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার তানভীর তাকে জানিয়েছিল তারা বন্ধুরা মিলে পটুয়াখালীর কুয়াকাটায় যাবে। মাঝে আমাদের বাড়িতে উঠবে। কিন্তু পরে তানভীর জানায়, কুয়াকাটায় আর যাওয়া হচ্ছে না। তারা মেহেরপুরের মুজিবনগর এবং কুষ্টিয়ায় যাবে। বোন তামিমা জানান, ভাইটা আমাদের অত্যন্ত আদরের। কিন্তু আজ আমার ভাইকে পাওয়া যাচ্ছে না। আদৌ পাওয়া যাবে কিনা জানি না। গোসল করতে গিয়ে ভাই নিখোঁজ হয়েছে সেটি আমার মাকে জানাইনি। শুধু জানিয়েছি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমার মাকে কী জবাব দিব।

সহপাঠী রায়হানুল করিম জানান, চোখের সামনেই গভীর পানিতে তলিয়ে যায় বন্ধু তানভীর। আমরা তাকে বাঁচাতে পারিনি। ৯ বন্ধু মিলে যখন পানিতে নামি তখন রেলব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছিল। আমাদের খেয়াল সেদিকে ছিল। পরক্ষণে দেখি পানিতে তলিয়ে যাচ্ছে তানভীর।

কুমারখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন জানান, কুষ্টিয়া সদর ও কুমারখালী ফায়ার সার্ভিস কর্মী ছাড়াও খুলনা থেকে ৬ সদস্যের ডুবুরি দল এসেছে উদ্ধার অভিযানে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১০

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১১

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১২

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৩

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৪

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৫

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৭

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৮

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৯

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

২০
X