নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় টানা বৃষ্টিতে খেটে খাওয়া মানুষ বিপাকে

নওগাঁয় টানা বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ছবি : কালবেলা
নওগাঁয় টানা বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ছবি : কালবেলা

নওগাঁয় গত তিন দিনের টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। টানা বর্ষণে নিচু বাড়ি ও বিভিন্ন সড়কে জমেছে পানি।

মঙ্গলবার (৮ আগস্ট) শহরের পৌর এলাকার বিভিন্ন স্থান ঘুরে এ দৃশ্য দেখা যায়।

এর মধ্যে পৌর এলাকার ৪ম্বর ওয়ার্ডে দেখা যায়, বিভিন্ন রাস্তা, নিচু বাড়ি, গ্যারেজসহ বিভিন্ন স্থানে হাঁটু পর্যন্ত পানি উঠেছে। এতে করে সাধারণ দিন মজুররা পড়েছেন বিপাকে। বিশেষ করে গাড়ি চালকরা গ্যারেজ থেকে হাঁটুসমান পানি ভেঙে গাড়ি রাস্তায় বের করতে না পারায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাদের।

সিএনজিচালিত অটোরকিশাচালক আকাশ সরকার বলেন, বৃষ্টির মধ্যে তেমন যাত্রী পাওয়া যায় না। ফলে অনেক সময় অটো ভাড়ার টাকাই তোলা যাচ্ছে না, সংসারের খরচও তোলা যাচ্ছে না।

এ ছাড়া অনেক কর্মজীবীরা জানান, টানা বৃষ্টিতে তারা দৈনন্দিন জীবিকা নির্বাহের কাজে তারা বের হতে পারছেন না। তাদের আশঙ্কা করছেন এভাবে যদি আর কয়েকদিন বৃষ্টি থাকে তবে তাদের বাড়ি ঘরে পানি ঢুকে যাবে। এর ফলে পরিবার নিয়ে তারা আরও বিপদে পড়ে যাবে।

এদিকে বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয়দের ৩ নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় টানা ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

টানা বৃষ্টিপাত আরও ২ থেকে ৩ দিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১০

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১১

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১২

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৩

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৪

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১৫

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৬

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১৭

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

১৮

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

১৯

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

২০
X