কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নিহত মাদ্রাসাছাত্র তাওহীদ হোসেন। ছবি : কালবেলা
নিহত মাদ্রাসাছাত্র তাওহীদ হোসেন। ছবি : কালবেলা

কুমিল্লায় মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেট থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

নিহত তাওহীদ হোসেন (১২) কুমিল্লার চৌদ্দগ্রামের পৌর এলাকার রামরায় গ্রামের খোরশেদ আলমের ছেলে। সে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে তাওহীদের ঝুলন্ত লাশ দেখতে পায় মাদ্রাসার এক ছাত্র। ওই ছাত্র পরে যথাযথ কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এদিকে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের দাবি, ছেলেটিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তার কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে থেতলানোর মতো কালো দাগ রয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি ছেলেটি ‘আত্মহত্যা’ করেছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, তাওহীদ দুপুর ২ টায় ওয়াশরুমে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর রাত ৮ টায় তার ‘আত্মহত্যার’ খবর পাওয়া যায়।

স্থানীয়রা জানান, একজন শিক্ষার্থী ৬ ঘণ্টা নিখোঁজ আর এটা মাদ্রাসাশিক্ষকদের কারও নজরে পড়ল না। তাছাড়া এ লম্বা সময়ে আর কী কেউ ওয়াশরুমে যায়নি। সুতরাং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন তারা।

এ বিষেয়ে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক নজির আহমেদ ফাহিম কালবেলাকে বলেন, নিউজ করে লাভ কী? আপনারা কী টাকা পাবেন? শুধু শুধু আমাদের প্রতিষ্ঠানের শুনাম নষ্ট করতেছেন।’

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম কালবেলাকে বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ফোর্স পাঠিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত জানাতে পারব এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১০

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১১

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১২

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৩

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৪

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৫

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৬

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৭

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৮

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৯

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

২০
X