রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী কলেজের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ সংগঠনের বার্তা

ছবি ভিডিও থেকে
ছবি ভিডিও থেকে

টানা চারবারের দেশ সেরা ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বার্তা দেখা গেছে। ইতোমধ্যেই ওই বার্তার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে কলেজ প্রশাসন ও এর বাইরেও ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। কলেজের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরির (জিডি) পাশাপাশি চাঞ্চল্যকর এই ঘটনাটি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটিও।

সোমবার (১১ নভেম্বর) সকালে ভিডিও দেখে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে তারা স্থান ত্যাগ করেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রশাসন ভবনের ডিজিটাল বোর্ডে ‘বাংলাদেশ ছাত্রলীগ আবারও ফিরবে ভয়ংকর রূপে সাবধান! RGMSC-XR IMRAN’ লেখা স্ক্রল হচ্ছে। মুহূর্তেই এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তোলপাড় শুরু হয়। এভাবে কলেজের বোর্ডে নিষিদ্ধ ছাত্র সংগঠনের হুঁশিয়ারি বার্তা প্রচার হওয়ায় অনেকেই দায়িত্বশীলদের শাস্তির দাবি জানাচ্ছেন।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. জহুর আলী জানান, রোববার বিকাল ৫টা থেকে ডিজিটাল বোর্ডে ওই লেখাটি দেখা গেছে বলে তিনি জেনেছেন। ৫টা ২০ মিনিটে বিষয়টি জানতে পেরে তিনি বোর্ডটি বন্ধ করে দেন। এ ঘটনায় রোববারই নগরের বোয়ালিয়া থানায় জিডি করা হয়েছে। এখন সন্দেহভাজন একজনকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কে বা কারা এটি করেছে তা জানার চেষ্টা চলছে।

অধ্যক্ষ আরও জানান, এ ঘটনায় কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল মতিনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা এবং আইসিটি বিভাগের প্রভাষক আর এম ইমতিয়াজ আলম।

সোমবার (১১ নভেম্বর) কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। ৭ (সাত) কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুসারে তারা ব্যবস্থা নেবেন। পাশাপাশি পুলিশ আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইস্টার্ন ইউনিভার্সিটিতে কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন

নাহিদকে আইসিসির শাস্তি, নেপথ্যে যে কারণ

পাবনায় আইনশৃঙ্খলার চরম অবনতি, সাত দিনে ৭ খুন

অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, তবে বদলে যাচ্ছে পথ

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ১১ দলীয় জোটে ব্যবহার না করার আহ্বান

বিইউবিটিতে সম্পন্ন হলো ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সৌদিতে ভারতের নতুন রাষ্ট্রদূত অমুসলিম, ভাঙল ৭ দশকের কূটনৈতিক রীতি

জাল দলিল দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা, দুজনের কারাদণ্ড

ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি / তিন নতুন জিরো : শূন্য কার্বন থেকে শূন্য গণতন্ত্র

১০

ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার / কালবেলায় সংবাদ প্রকাশের পর আত্মহত্যা থেকে হত্যা মামলা

১১

হাসপাতালকে পরিচ্ছন্ন ও দালালমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের

১২

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

১৩

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

১৪

শেখ মুজিবসহ আ.লীগ নেতাদের নিয়ে লেখা ৩০০ বই জব্দ

১৫

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

১৬

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

১৭

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন: ডা. রফিক

১৮

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

১৯

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

২০
X