টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১১:৫১ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তের ওপারে গোলাগুলি, ভয়ংকর বিস্ফোরণের শব্দ

মিয়ানমারের সংঘাতে কক্সবাজার সীমান্তে আতঙ্ক, বিজিবির তৎপরতা জোরদার
ছবি : কালবেলা

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে সংঘাত। সেই সংঘাতের আতঙ্ক এবার ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্তে। কিছু দিন মর্টারশেল ও বিস্ফোরণের বিকট শব্দ না থাকলেও সোমবার রাত থেকে আজ ভোর পর্যন্ত আবার থেমে থেমে গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

সোমবার (১১ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার পূর্ব পাশে মিয়ানমার থেকে ভেসে আসা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে এপারের লোকজন আতঙ্কে রয়েছে।

সাবারাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড (ইউপি) সদস্য আবদুস সালাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

সাবারাং ইউপি সদস্য আবদুস সালাম বলেন, রাতে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার ওপারে মিয়ানমারের মংডু শহরের উত্তর পাশ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা বেলাল উদ্দিন ও কবির আহমেদ বলেন, সোমবার রাত থেকে মিয়ানমার সীমান্তে বিকট শব্দে এপারের মাটি কেঁপে উঠেছে। এতে ভীতিও আতঙ্কে মধ্যে রয়েছি আমরা।

সাবারাং নয়াপাড়ার বাসিন্দা আবুল কালাম বলেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারী অস্ত্রের শব্দ ভেসে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়িতে কম্পন অনুভূত হয়। এখানকার মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে।

এই বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কল রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

টেকনাফ ইউএনও মো. আদনান চৌধুরী কালবেলাকে বলেন, জনপ্রতিনিধিরা সীমান্তের বিভিন্ন এলাকায় গোলাগুলি-বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছেন। মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় বিজিবি, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হিল্লা বিয়ে’ কী, ইসলামে এর বিধান কী?

কবরে পাওয়া যায় ‘প্রাচীন নিদর্শন’, আত্মসাতের অভিযোগ

বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি

চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সুযোগ কাজে লাগানোর’ আহ্বান মিসরের

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি 

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

ক্রসফায়ারে স্বামী নিহতের পর মাদক রাজ্যের রানী হন স্ত্রী

ফটিকছড়ি থানা জামায়াতের আমিরের মন্তব্য / ‘প্রচলিত সংবিধান মানলে মুজিব জাতির পিতা, হাসিনা প্রধানমন্ত্রী’

১০

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রতিনিধিদলের বৈঠক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা!

১২

এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

১৩

দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

১৪

বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়নই চ্যালেঞ্জ : সিপিডি

১৫

টাঙ্গুয়ার হাওরে চায়না দুয়ারি জালে মাছ নিধন

১৬

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

১৭

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১৮

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

১৯

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

২০
X