মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০১:১৬ এএম
অনলাইন সংস্করণ

৯৯৯ ফোন, লাউয়াছড়ায় হারিয়ে যাওয়া ২ পর্যটক উদ্ধার

লাউয়াছড়ায় হারিয়ে যাওয়া দুই তরুণ।
লাউয়াছড়ায় হারিয়ে যাওয়া দুই তরুণ।

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া দুই পর্যটককে উদ্ধার করেছে শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ। সোমবার (৫ জুন) রাত সাড়ে আটটায় তাদের উদ্ধার করা হয়। এর আগে বেলা দেড়টার দিকে তারা বনের গহীনে হারিয়ে যান।

উদ্ধার দুই পর্যটক হলেন ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহজাব বিন আজমত (২৫) ও ইয়ালিদ উদ জামান (২৫)।

ইয়ালিদ উদ জামান বলেন, আজ দুপুরে আমরা লাউয়াছড়ায় ঘুরতে যাই। বনের ভেতরে যাওয়ার পর আমরা রাস্তা হারিয়ে ফেলি। ফোনের নেটওয়ার্ক না থাকায় আমরা হাঁটতে হাঁটতে একটি টিলার ওপর উঠি। সেখান থেকে আমার বাড়িতে ফোন করি। আমার বাড়ি থেকে পরিবারের লোকজন ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। পরে শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ ফোনে যোগাযোগ করে আমাদের উদ্ধার করে শহরে নিয়ে আসে।

লাউয়াছড়ার ট্যুর গাইড মো. শাহীন বলেন, আমরা দুই তরুণের হারিয়ে যাওয়ার খবর শুনে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজার পর তাদের পাওয়া যায়। আমরা বারবার পর্যটকদের বলি, তারা যেন গাইড ছাড়া গভীর বনে না যান।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা লাউয়াছড়ায় যান। সেখানে ট্যুরিস্ট গাইড, কমলগঞ্জ থানার পুলিশ, স্থানীয় দোকানদার ও লাউয়াছড়ার নিরাপত্তাকর্মীসহ স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন নিয়ে বনে তাদের খোঁজ করা হয়। অনেক খোঁজাখুঁজি করে রাত সাড়ে আটটার দিকে লাউয়াছড়ার পার্শ্ববর্তী মাগুরছড়া খাসিয়া পুঞ্জির পেছন থেকে তাদের উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X