শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
লিয়াকত শাহ ফরিদী, সিলেট ব্যুরো
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সওজ ও রেলওয়ের ‘রশি টানাটানি’-তে থমকে গেছে কিন ব্রিজের সংস্কারকাজ

সিলেটের কিন ব্রিজ। ছবি : সংগৃহীত
সিলেটের কিন ব্রিজ। ছবি : সংগৃহীত

সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ সংস্কার করার লক্ষ্যে তিন বছর আগে প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়েছিল। সেই প্রকল্পের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তাও প্রায় আড়াই বছর আগে। ইতোমধ্যে কাজ শুরুর ঘোষণাও দেওয়া হয়েছে কয়েকবার। তবুও শুরু হচ্ছে না এ ব্রিজের সংস্কারকাজ।

বারবার নানা জটিলতায় আটকে যাচ্ছে এ উন্নয়ন কাজ। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এবং বাংলাদেশ রেলওয়ের মধ্যে এ নিয়ে চলছে রশি টানাটানি। এই দুই বিভাগের সমন্বয়হীনতার কারণে এই সেতুর সংস্কার কাজ বিলম্বিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ নিয়ে এই দুই বিভাগের মধ্যে চলছে দোষারোপের পালা।

সূত্র মতে, গত ২৫ জুলাই কিন ব্রিজের সংস্কারকাজ শুরুর ঘোষণা দেয় কাজ সম্পাদনকারী প্রতিষ্ঠান রেলওয়ে কর্তৃপক্ষ। সংস্কার কাজের জন্য ২৫ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত কিন ব্রিজ দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধেরও ঘোষণা দেওয়া হয়। ১০ জুলাই সেতুটির সংস্কার কাজের সময় যান চলাচল বন্ধ রাখতে সিলেট মহানগর পুলিশের সহযোগিতা চেয়ে একটি পত্রও দেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু বিভাগের প্রকৌশলী জিশান দত্ত। কিন্তু এখনও যানবাহন চলাচলও বন্ধ হয়নি কাজও শুরু হয়নি। শুক্রবারও কিন ব্রিজ দিয়ে আগের মতো যান চলাচল করতে দেখা গেছে। জানা যায়, কিন ব্রিজ সওজের নিয়ন্ত্রণাধীন হলেও লোহার তৈরি এই সেতু নির্মাণ করা হয়েছিল রেলওয়ে বিভাগের মাধ্যমে। লোহার কাঠামোর কাজে রেলওয়ের প্রকৌশল বিভাগ অধিক পারদর্শী। তাই জরাজীর্ণ হয়ে পড়া ৮৭ বছরের পুরোনো কিন ব্রিজের সংস্কার কাজের জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। রেলওয়ের সেতু বিভাগই সংস্কার কাজ করবে। তবে কাজ শুরুর আগেই সওজ ও রেলওয়ের মধ্যে সমন্বয়হীনতা দেখা দিয়েছে।

ঘোষণা দিয়েও সংস্কার কাজ শুরু না হওয়া প্রসঙ্গে রেলওয়ের সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী (পূর্বাঞ্চল) জীষাণ দত্ত বলেন, ‘সংস্কার কাজ শুরুর জন্য আমরা প্রস্তুত। সব মালামাল কিন ব্রিজ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আশা করছি সপ্তাহ খানেকের মধ্যে কাজ শুরু হবে।’

তিনি বলেন, কিন ব্রিজে যান চলাচল বন্ধ রাখার দায়িত্ব সওজের। তারা যান চলাচল বন্ধ করে আমাদের জানাবে। এরপর কাজ শুরু করব। এ ব্যাপারে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, সংস্কার কাজের জন্য রেলওয়ের ঠিকাদার এখনো সম্পূর্ণ প্রস্তুত না। তাই কিন ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ করিনি। কারণ কাজ শুরু করতে দেরি হলে শেষ করতেও দেরি হবে। আর দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ এই সেতু বন্ধ রাখলে জনভোগান্তি বাড়বে। তাই রেলওয়ে কর্তৃপক্ষকে বলেছি পূর্ণ প্রস্তুত হয়ে আমাদের বলার জন্য। তখন আমরা সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেব। তারা এতে সম্মত হয়েছেন। তবে সুনির্দিষ্ট কোনো তারিখ জানাতে পারেননি। তবে আগে ভাগে যান চলাচল বন্ধ করে দিলে জনভোগান্তি বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে অর্থ স্থানান্তরে জটিলতা, বন্যাসহ নানা কারণে কয়েক দফা পিছিয়ে যায় কিন ব্রিজের সংস্কার কাজ। সিলেটের পরিচিতির অংশ হয়ে ওঠা কিন ব্রিজ নির্মাণ হয় ব্রিটিশ আমলে। টানা দুই বছর নির্মাণকাজ শেষে ১৯৩৬ সালে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামে এই সেতুর নামকরণ হয় ‘কিন ব্রিজ’।

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, জরাজীর্ণ কিন ব্রিজ সংস্কারের জন্য ২০২১ সালের ফেব্রুয়ারিতে দুই কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ পায় সওজ সিলেট অফিস। ওই বছরেরই জুনে বরাদ্দের টাকা রেলওয়ের সেতু বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়।

সেতুটি সড়ক ও জনপথ অধিপ্তরের নিয়ন্ত্রণাধীন হলেও এটি দেখভাল করে সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ। সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ‘কিন ব্রিজ সিলেট তথা দেশের একটি ঐতিহ্য। সিলেটের পরিচয়বহনকারী স্থাপত্য এটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১০

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১১

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১২

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৩

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৪

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৫

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১৬

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৭

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

১৮

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১৯

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

২০
X