সিলেট ব্যুরো
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জামিন পেলেন সিলেটের সাবেক এমপি ইয়াহিয়া

ইয়াহিয়া চৌধুরী। ছবি : সংগৃহীত
ইয়াহিয়া চৌধুরী। ছবি : সংগৃহীত

সিলেট-২ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তারের একমাস পর সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এর আগে, গত ১২ নভেম্বর র‌্যাব-১ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী বুধবার বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন। সিলেটের কোতোয়ালি মডেল থানায় ও রাজধানী ঢাকার দুইটি মামলায় তিনি গ্রেপ্তার হন। এই দুই মামলায় জামিন পেয়েছেন তিনি। আর কোনো মামলা না থাকায় তিনি মুক্তি পান।

ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ আসনটি নিজেদের প্রার্থী দেয়নি। ওই নির্বাচনে নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।

পরে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ ওই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি ইয়াহিয়া। ওই আসনটি থেকে নির্বাচিত হন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১০

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১১

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১২

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৩

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৪

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৫

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৬

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৭

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৮

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

২০
X