সিলেট ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সেবার উদ্দেশ্যেই উইমেন্স হাসপাতালের যাত্রা শুরু : জামায়াত আমির

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মতবিনিময় সভায় বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মতবিনিময় সভায় বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামি বাংলাদেশের আমির ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. শফিকুর রহমান বলেছেন, মানবসেবার ব্রত নিয়েই সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু হয়েছিল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এসময় ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা কেবল টাকা আয়ের জন্য হাসপাতালটি গড়ে তুলিনি। রোগীদের উন্নত সেবার জন্য ভালো ডাক্তার এবং শিক্ষার মান ঠিক রাখতে মেডিকেল কলেজের শুরু থেকেই আমরা ভালো শিক্ষক নিয়োগ দিয়েছি। আমরা আশা রাখি, সিলেটের নারী শিক্ষার প্রসারে এই মেডিকেল কলেজ অগ্রণী ভূমিকা পালন করবে।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল মতিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডা. ওয়েস আহমেদ চৌধুরী, হাসপাতালের পরিচালক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম মনিরুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালক নুরুল ইসলাম খাঁন, অধ্যাপক ডা. রুবিনা সুলতানা। মতবিনিময়ে চিকিৎসকের পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীরাও অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে প্রাণ গেল জুলাই শহীদের ভাই কাউছারের

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১০

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

১১

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

১২

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

১৩

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

১৪

ব্রাজিলের বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

১৫

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

১৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

১৭

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

১৮

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

১৯

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

২০
X