তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া

তেঁতুলিয়ার শীতের সকালের চিত্র। ছবি : কালবেলা
তেঁতুলিয়ার শীতের সকালের চিত্র। ছবি : কালবেলা

উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। আজকে তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কমে গেলেও উত্তরের হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

জেলার তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

এদিকে, উত্তরের হিমেল বাতাসে মৃদু শৈত্য প্রবাহের কবলে পড়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা। সন্ধ্যার পর থেকেই বাড়ছে শীতের তীব্রতা। সূর্যের দেখা মিললেও উত্তাপ ছড়াতে পারেনি। ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।

অন্যদিকে, তীব্র শীত ও আবারও মৃদু শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। একটানা শীতের কারণে মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন। এ সময়ে সতর্কতার কোনো বিকল্প নেই।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তরের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ কালবেলাকে বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১০

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১২

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৩

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৬

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৭

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৮

রামিসা হত্যা : আসামিদের ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৯

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

২০
X