সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি নিক্সনের সহযোগী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আহাদ খান। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত আহাদ খান। ছবি : কালবেলা

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদ থেকে বালু লুট ও থানা ভাঙচুরের মামলায় আহাদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফরিদপুর-৪ আসনের সাবেক সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সহযোগী ছিলেন।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া বাজার থেকে থানা ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সদরপুর থানার ওসি মোতালেব হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

আটক আহাদ ওই ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস খানের ছেলে।

জানা যায়, আহাদ ২০১৪ সাল থেকে ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সহযোগী ছিলেন। নিক্সনের ছত্রছায়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি থেকে রাতারাতি কোটিপতি বনে যান আহাদ। বালু ব্যবসার পাশাপাশি তিনি জমি দখল, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।

সদরপুর থানার ওসি মোতালেব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় চন্দ্রপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আহাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১০

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১১

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১২

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৩

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৪

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৬

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

১৭

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১৮

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১৯

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

২০
X