মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ইমাম-মুয়াজ্জিন নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কবলিত পিকাপ। ছবি : সংগৃহীত
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কবলিত পিকাপ। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বড়বাইদ এতিমখানার ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে মধুপুর পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বড়বাইদ এতিমখানা সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুরের হাফেজ হাবিবুর রহমান (২০) ইমাম, টাঙ্গাইলের নাগরপুরের হাফেজ হাসান শিরাজী (১৮) মুয়াজ্জিন।

স্থানীয়রা জানান, তারা দুইজন বড়বাইদ এলাকার জা‌মিয়া ইসলা‌মিয়া সৈয়দ আহমাদিয়া দাওরা‌য়ে হা‌দিস মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিলেন। পড়া‌শোনার পাশাপা‌শি কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মস‌জি‌দে ইমাম‌তি ও মুয়াজ্জিনের দা‌য়িত্ব পালন কর‌তেন। ভো‌রে মস‌জি‌দে আজান দেওয়ার জন্য মাদ্রাসা থে‌কে মোটরসাইকেলে করে মস‌জি‌দের দি‌কে যা‌চ্ছিলেন। এ সময় বিপ‌রীত দিক থে‌কে আসা পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। ‌প‌রে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে তাদের মৃত্যু হয়।

মধুপুর থানার ও‌সি এমরানুল কবীর বলেন, দুইজ‌ন নিহত হ‌য়ে‌ছেন। পিকআপটি জব্দ করা হ‌য়ে‌ছে ত‌বে, চালক পা‌লি‌য়ে‌ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহবন্দি ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

বাংলাদেশের ভু-পর্যবেক্ষণ স্যাটেলাইটে প্রকল্পে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি ছাত্রশিবিরের

দুই ছেলে থাকেন অট্টালিকায়, বৃদ্ধা মায়ের ঠাঁই টিনের খুপরিতে

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

খোয়াইয়ের বাঁধে ভাঙন, এক রাতেই ভেসে গেল মানুষের ঘর, ফসল ও স্বপ্ন

পানির চাপে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস

সরকারি হলো বান্দরবানের আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ

১০

রাজধানীর ধোলাইখালে ধসে পড়ল সড়ক

১১

অসমাপ্ত বিপ্লব সম্পন্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাতীয় বিপ্লবী পরিষদ

১২

জানালেন ডিএসসিসি প্রশাসক / নিউমার্কেট-ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার আন্তর্জাতিক স্বীকৃতি

১৪

‘মেসিকে ঘুম পাড়িয়ে দেব’, হুংকার ইংলিশ কিংবদন্তির

১৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ

১৬

নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

১৭

রাশিয়া ও ইরানের ৩ সশস্ত্র সংগঠনকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত

১৮

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর ড. মাইক মিলার

১৯

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা / ‘ব্যবসা করতে এককালীন ২ কোটি ও মাসে ১০ লাখ চাঁদা দিতে হবে’

২০
X