গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ভুয়া এনআইডি, সনদ বিক্রির অভিযোগে দোকানি গ্রেপ্তার

গাজীপুরের বাসন থানার চৌরাস্তা এলাকা থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা সনদ তৈরির অভিযোগে গ্রেপ্তার সজিবুল আলম। ছবি : কালবেলা
গাজীপুরের বাসন থানার চৌরাস্তা এলাকা থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা সনদ তৈরির অভিযোগে গ্রেপ্তার সজিবুল আলম। ছবি : কালবেলা

গাজীপুরের বাসন থানার চৌরাস্তা এলাকা থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও শিক্ষা সনদ তৈরির অভিযোগে এক দোকানিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১৩ আগস্ট) বিকেলে র‌্যাব-১-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া সজিবুল আলম (৩০) ঝিনাইদহ জেলার বাসিন্দা। তিনি ওই এলাকায় ব্যবসা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের চান্দনা চৌরাস্তা নাসির সুপার মার্কেটের সাউদা অনলাইন জোন নামের দোকানে কম্পিউটার কম্পোজ, ডিজাইন, কালার প্রিন্ট, ছবি প্রিন্ট ইত্যাদি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জাল শিক্ষা সনদ তৈরি করা হচ্ছিল।

এ অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১-এর একটি দল অভিযান চালায়।

এ সময় সজিবুলের কাছ থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এসএসসি পাসের সনদপত্র, সিপিইউ, হার্ড ডিক্স, মনিটর, স্ক্যানার, ইউপিএস জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিবুল অভিযোগ স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

‘খুব ভালো খেলেছে রেফারি’

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা বিকেলে, দাফন সংসদের নির্ধারিত চত্বরে

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির উন্নতি

পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান

বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

মেসির যে ‘শূন্য’ পূরণ হবে সেমিতে

১০

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১১

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির 

১২

র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, যে নজির ইতিহাসে প্রথম দেখল বিশ্বকাপ

১৩

নদী দখল-দূষণ রোধে কঠোর নির্দেশনা

১৪

৪০ বছর পর বিশ্বকাপের সেমিতে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড

১৫

পদ্মা নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণ, আহত ৪

১৬

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

১৭

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

১৮

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

১৯

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

২০
X