বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৮:১৭ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের জানাজায় কেন গেলেন না বিএনপি নেতা পিন্টু?

টাঙ্গাইলের গোপালপুরের গুলিপেঁচায় আব্দুস সালাম পিন্টুর মায়ের জানাজায় রোববার বিএনপির নেতাকর্মীদের ভিড়। ছবি : কালবেলা
টাঙ্গাইলের গোপালপুরের গুলিপেঁচায় আব্দুস সালাম পিন্টুর মায়ের জানাজায় রোববার বিএনপির নেতাকর্মীদের ভিড়। ছবি : কালবেলা

রাজধানীর এএনজেড হাসপাতালে শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মা মোছা. সালমা খাতুন (৯৫)।

রোববার (১৩ আগস্ট) বিকেলে পিন্টুর গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গুলিপেঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার মা সালমা খাতুনের জানাজা সম্পন্ন হয়।

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পিন্টু অংশ নিতে পারেন এমন খবর ছড়িয়ে পড়ায় বিএনপির শত শত নেতাকর্মী সেখানে ভিড় করেন।

জানাজা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্যও মোতায়েন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মায়ের জানাজায় অংশ নেননি পিন্টু। তাকে ছাড়াই বাদ আসর পিন্টুর মায়ের জানাজা সম্পন্ন হয়।

জানাজায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কৃষকদলের সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সহসভাপতি খন্দকার মাসুদসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, ‘আদালত অনুমতি দিয়েছিল। কিন্তু স্থানীয় প্রশাসন অপারগতা প্রকাশ করায় পিন্টু আসতে পারেননি।’

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘প্যারোলে মুক্তি পেয়ে পিন্টুর আসার খবর শুনেছি। জানাজা হয়ে গেছে কিন্তু তিনি আসেননি। কেন আসেননি তা আমি জানি না।’

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘পিন্টু প্যারোলে মুক্তি পেলেও আসতে অনাগ্রহ প্রকাশ করেন। তিনি স্বেচ্ছায় আসেননি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X