কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশের স্বার্থের প্রশ্নে একবিন্দু ছাড় দিতে প্রস্তুত নই : আখতার

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন। ছবি : কালবেলা
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন। ছবি : কালবেলা

দেশের স্বার্থের প্রশ্নে ভারতকে একবিন্দু ছাড় দিতে প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কাউনিয়া উপজেলা জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আখতার বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ভারতের সঙ্গে বন্ধুত্বের নামে বাংলাদেশের সম্পর্ক স্বামী-স্ত্রীর সম্পর্কে পরিণত করেছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতনের পর দেশের মধ্যে এখন আ.লীগ ধর্মীয় দাঙ্গা লাগাতে অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু ভারতের সাধারণ জনগণের সঙ্গে বাংলাদেশের ছাত্র-জনতার আত্মার সম্পর্ক রয়েছে। তবে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে এ দেশের মানুষ ভারতকে একবিন্দু ছাড় দিতে প্রস্তুত নয়।

তিনি বলেন, গণতন্ত্রের নামে বিগত ১৬ বছর আওয়ামী সরকার হত্যা গুমে লিপ্ত ছিল। উন্নয়নের নামে তারা কোটি কোটি টাকা লুটপাট ও পাচার করেছে। খুনি হাসিনার সরকার ও তার দোসররা দলীয় সরকারের অধীনে নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের সঙ্গে তামাশা করেছে, বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে।

আখতার বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি গোটা দেশব্যাপী একটি রাজনৈতিক ভারসাম্য নির্মাণে কাজ করছে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর জেলা জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক এম আই সুমন, আরিফুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির কাউনিয়া উপজেলা শাখার সংগঠক রমজান আলী, শামীম হোসেন, রফিকুল ইসলাম কনকসহ প্রমুখ।

এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর জেলা জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক এম আই সুমন, আরিফুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির কাউনিয়া উপজেলা শাখার সংগঠক রমজান আলী, শামীম হোসেন, রফিকুল ইসলাম কনক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X