কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কম্বল বিতরণ না করেই ফিরলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পুরোনো ছবি
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পুরোনো ছবি

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে কুড়িগ্রামের মাঝপথ থেকেই ঢাকায় ফিরেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তিনি নীলফামারী জেলা থেকে কুড়িগ্রাম ও লালমনিরহাটের সফর স্থগিত করে ঢাকায় ফিরে আসেন।

সরকারি সফরের অংশ হিসেবে উত্তরের জেলা কুড়িগ্রামের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে বৃহস্পতিবার চিলমারী ও শুক্রবার রাজারহাট উপজেলায় কম্বল বিতরণ করার কথা ছিল। কিন্তু মাঝপথেই কম্বল বিতরণ না করেই ফিরতে হয়েছে তাকে। তবে কুড়িগ্রামবাসীর জন্য তার বরাদ্দকৃত ১৮ হাজার কম্বল কবে বিতরণ করা হবে কিংবা কবে তিনি পুনরায় আসবেন নিদির্ষ্ট করে জানাতে পারেনি স্থানীয় সরকার বিভাগ।

জেলার ত্রাণ ও পুর্নবাসন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ৯ উপজেলার ২৩ লাখ ২৯ হাজার ১৬১ জন মানুষের বিপরীতে প্রথম ধাপে ১ হাজার ৮০০টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। যা প্রতি উপজেলায় ২০০টি করে বরাদ্দ পায়। আর প্রতি উপজেলায় চাহিদা অনুযায়ী গরম কাপড় কেনার জন্য ৩ লাখ করে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

এরপর ২য় ধাপে চলতি মাসে ৯ উপজেলার জন্য ১০ হাজার কম্বল ও ও ২২ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে যা উপজেলা অনুযায়ী চাহিদা মোতাবেক বিতরণ করা হবে। উপদেষ্টা আসিফ মাহমুদের সফরকে কেন্দ্র করে স্থানীয় সরকার বিভাগ থেকে আলাদা করে ৯ উপজেলার জন্য ২ হাজার করে ১৮ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এরমধ্যে চিলমারী ও রাজারহাট উপজেলার জন্য ৪ হাজার বরাদ্দ পাওয়া গেছে বাকিগুলো পর্যায়ক্রমে আসবে।

জেলার ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার বলেন, ২য় ধাপে নতুন করে ৯ উপজেলার জন্য ১০ হাজার কম্বল ও ২২ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা চাহিদা অনুযায়ী বিতরণ চলমান।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, উপদেষ্টার আগমন উপলক্ষে জেলায় ১৮ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। যা পরবর্তী নির্দেশনা মতে দ্রুতই পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১০

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১১

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১২

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৩

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৪

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৫

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৬

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৭

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৮

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৯

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

২০
X