বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজকীয় সংবর্ধনায় বিদায় জানানো হলো ইমামকে

চাঁপাইনবাবগঞ্জে ইমামকে রাজকীয় সংবর্ধনায় বিদায় দেওয়া হয়। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জে ইমামকে রাজকীয় সংবর্ধনায় বিদায় দেওয়া হয়। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জে মসজিদের মাওলানা আশরাফ আলি নামের এক ইমামকে (৭০) ফুল ছিটিয়ে রাজকীয় বিদায় দিয়েছেন স্থানীয় মুসল্লিরা। দীর্ঘ ৪১ বছর ধরে মসজিদে ইমামতির পর অবসরে গেলেন তিনি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের চকলামপুর বেলপাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষে নানা আয়োজনে রাজকীয় সংবর্ধনায় বিদায় দেওয়া হয় তাকে।

মাওলানা আশরাফ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর ক্যাঠ্যা পাড়া গ্রামের বাসিন্দা ও চুনাখালি কলেজের সাবেক প্রভাষক।

এর আগে শেষবারের মতো জুমার নামাজে ইমামতি শেষে মাওলানা আশরাফ আলি উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে নিজের ভুল ত্রুটির ক্ষমা চান।

পরে মোটরসাইকেল শোভাযাত্রা ও ফুল ছিটিয়ে মাইক্রোবাসে করে ইমামকে তার বাড়িতে নিয়ে যান এলাকাবাসী। সামনে-পেছনে মোটরসাইকেলের বহর নিয়ে ইসলামের বিভিন্ন স্লোগান দিতে দিতে রাজকীয়ভাবে ইমাম সাহেবকে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

বিদায় অনুষ্ঠানে জামে মসজিদের বিদায়ী ইমাম মাওলানা আশরাফ আলিকে নগদ একলাখ তিন হাজার টাকা ও নিত্য ব্যবহার্য কিছু সরঞ্জাম তুলে দেন মুসল্লিরা।

স্থানীয় বাসিন্দা মনিরুল হক বলেন, বেলপাড়া জামে মসজিদে ৪১ বছরের বেশি সময় ধরে ইমামতি করে আসছেন আশরাফ আলি। কোনো দিন কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। এমনকি কেউ কটু কথা বললেও উত্তর দেননি। এজন্য এলাকার মুসল্লিরা তাকে খুব ভালোবাসেন।

মনিরুল ইসলাম নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, আমার পিতা তার কাছে কোরআন শিখেছেন। আমিও তার কাছে কোরআন এবং নামাজ আদায় করতে শিখেছি। তিনি এই এলাকার মানুষকে অনেক ইসলামি শিক্ষা দিয়েছেন।

বিদায়ী ইমাম মাওলানা আশরাফ বলেন, বিগত ৪১ বছর ধরে এই মসজিদে ইমামতি করে আসছি। মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝে উঠতে পারিনি। আমি তাদের এতো ভালোবাসায় সত্যিই মুগ্ধ।

চকলামপুর বেলপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন জুয়েল বলেন, আমরা বিদায়ী ইমাম মাওলানা আশরাফ প্রতি কৃতজ্ঞ। তিনি আমাদের অনেক কিছুই দিয়েছেন। অনেকে অনেকভাবে তার কাছে শিখেছি। আজ তাকে বিদায় দিতে হচ্ছে। এটি খুবই কষ্টের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১২

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৫

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৮

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

২০
X