বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

গাজীপুরের জিরানী বাজার এলাকায় বাসচাপায় আলপনা খাতুন (২৮) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম।

এদিকে এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে চন্দ্রা-নবীনগর সড়কে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, নিহত পোশাক শ্রমিক আলপনা খাতুন (২৮) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার শৈলচাপরা গ্রামের আরিফ হোসেনের স্ত্রী। তিনি হা-মীম গ্রুপের একটি কারখানায় কাজ করতেন।

ওসি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই নারী শ্রমিক নবীনগর-চন্দ্রা সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলপনা নিহত হন। এই খবর কারখানায় পৌঁছালে তার সহকর্মী শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে সকাল ১০টার দিকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহানগর পুলিশ ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে দুপুর ১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X