ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

বেড়েছে সবজির সরবরাহ, কমেছে দাম

দিনাজপুরের ফুলবাড়ীতে ক্রেতার অপেক্ষায় সবজির পসরা সাজিয়ে বসে আছেন ব্যবসায়ী। ছবি : কালবেলা
দিনাজপুরের ফুলবাড়ীতে ক্রেতার অপেক্ষায় সবজির পসরা সাজিয়ে বসে আছেন ব্যবসায়ী। ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভাসহ ইউনিয়নের বিভিন্ন বাজারে দাম কমে এসেছে শীতকালীন সবজির। ফলন ভালো হওয়ায় সরবরাহ বেড়েছে। প্রতি কেজি সবজি মিলছে ১০ থেকে ৩০ টাকার মধ্যে। সবজির দাম কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা।

ফুলবাড়ী পৌর সবজি বাজারের সবজি বিক্রেতারা জানান, এ বছর সবজির ফলন ভালো হয়েছে। সরবরাহ বাড়ায় দামও কমেছে। রোববার (৫ জানুয়ারি) ফুলবাড়ী পৌরশহরের সবজি বাজার সরেজমিনে ঘুরে মিলছে এমন চিত্র।

গত কয়েক দিন ধরে বাজারগুলোতে শীতকালীন লালশাক, পালংশাক, পেঁয়াজশাক, ধনিয়া পাতা, লাউ, লাউশাক, কুমড়াশাক, বরবটি, গাজর, টমেটো, শালগম, শিম, বাঁধাকপি, ফুলকপি, মুলা, কাঁচামরিচ, বেগুন, করল্লা, মিষ্টিকুমড়ার সরবরাহ বেড়েছে।

সবজির মধ্যে প্রতি পিস বাঁধাকপি আকার ভেদে ৭-৮ টাকা ও ফুলকপি আকার ভেদে ৫-৭ টাকায় বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহ আগেও এর দাম ছিল ১৫ থেকে ২৫ টাকা।

বিভিন্ন ধরনের বেগুন ১০ টাকা ও শিম বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। মুলা ১০ আর মিষ্টিকুমড়া মানভেদে ১৫-২০ টাকায় পাওয়া যাচ্ছে। শশা প্রতি কেজি মানভেদে ১৫-১৮ টাকায় পাওয়া যাচ্ছে।

এ ছাড়া কাঁচামরিচের দাম ৮০ থেকে কমে ২২ থেকে ২৫ টাকা কেজিতে নেমেছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে। গাজর ৩০-৪৫ টাকা এবং টমেটো ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নতুন আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকায়।

বাজারে সবজি কিনতে আসা মহিদুল ইসলাম মাজু বলেন, ‘শীতকালে সবজির দাম প্রতি বছরই কমে। এ বছর আরও সহজলভ্য হয়েছে। এখন ১০০ টাকার বাজার করলেই ব্যাগ ভরে যাচ্ছে। আগে ৩০০-৪০০ টাকার বাজার করলেও এতগুলো পাওয়া যেত না। সব সবজির দাম কমতে শুরু করেছে।’

পৌর বাজারে সবজি বিক্রেতা শাহ জামাল বলেন, এ বছর শীতের সবজির ফলন ভালো হয়েছে। আমরাও কম দামে কৃষকদের থেকে নিতে পারছি। এর ফলে অল্প লাভ করেই বিক্রি করতে পারছি। সবজির দাম আরও কমতে পারে।

ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামের সবজি চাষি ওবায়দুল ইসলাম বলেন, তিন বিঘা জমিতে শীতকালীন ফসল বাঁধাকপি, ফুলকপি, শসা, টমেটো, লাউ ও শাকসবজির আবাদ করা হয়েছে। এ বছর গত বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। কিন্তু দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ উঠছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, ‘উপজেলায় ১ হাজার ৭৫০ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজির চাষ করেছে। এতে ফলন ধরা হয়েছে প্রতি হেক্টরে ২৪ দশমিক ৫ টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪২ হাজার ৮৭৫ টন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১০

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১১

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১২

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৩

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৪

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৫

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৬

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৭

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৮

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১৯

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

২০
X