বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ গণতন্ত্র হত্যা করেছিল : রহমাতুল্লাহ

বরিশালে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ। ছবি : কালবেলা
বরিশালে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ। ছবি : কালবেলা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, ইতিহাস থেকে জেনেছি ১৯৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে শেখ মুজিবুর রহমান আজীবনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। গণতন্ত্র হত্যা করেছিল আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রহমাতুল্লাহ বলেন, গত ১০-১৫ বছরে আপনারা কেউ ভোট দিতে পারেননি। মানুষের ভোট তাদের লাগেনি তাই তারা তাদের আখের গুছিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল, তারা তারেক রহমানকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহর হাতে তো সকল ফয়সালা। তিনি ফয়সালা করে দিলেন খালেদা জিয়াই সম্মানিত হবে, তারেক রহমান বেঁচে থাকবেন আর তাই হলো। কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়েছে। তার সহকর্মীরা বনে জঙ্গলে, ভারতে, বিভিন্ন দেশে গিয়ে পালিয়ে আছে।

তিনি আরও বলেন, আল্লাহ যেমন কাবা ঘর রক্ষা করেছে আবাবিল পাখি দিয়ে, তেমনি বাংলাদেশের মানুষকে রক্ষা করেছে ছোট ছোট বাচ্চাদের রাজপথে নামিয়ে দিয়ে। এক একটা মাধ্যমে আল্লাহপাক মানুষকে রক্ষা করেন। আবার গত ১৫ বছর বিভিন্নভাবে তিনি পরীক্ষাও করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X