জগন্নাথপুর  প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে লেবুর বাম্পার ফলনেও হতাশ চাষিরা

নিজের লেবুর বাগানের পরিচর্যা করছেন আছিমপুর গ্রামের কৃষক মুছলিম উল্লাহ। ছবি : কালবেলা
নিজের লেবুর বাগানের পরিচর্যা করছেন আছিমপুর গ্রামের কৃষক মুছলিম উল্লাহ। ছবি : কালবেলা

সুনামগঞ্জের জগন্নাথপুরে লেবুর ভালো ফলন হয়েছে। ভালো ফলন হলেও বাজারে দাম কম থাকায় লোকসান হচ্ছে। স্থানীয় বাজারসহ অন্যান্য বাজারেও লেবুর চাহিদা ও দাম কম। এতে হতাশ লেবুর বাগান করা চাষিরা।

জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আছিমপুর গ্রামের কৃষক মুছলিম উল্লাহ দুই ছেলে দুই মেয়ের মেয়ের সংসার, দুই ছেলে সৌদি আরবে থাকেন। সেখানে তার ছেলের বন্ধু ঢাঙ্গাইলের গ্রামের বাড়িতে লেবু চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তার বন্ধুর উৎসাহের কৃষক মুছলিম উল্লাহ ছেলে তার বাবাকে লেবুর বাগান করতে আগ্রহ দেখায়। তার ছেলের কথা মতো কৃষক মুছলিম উল্লাহ প্রায় ৯০ শতক জায়গা ওপর ৭০০ চারা দিয়ে শুরু করেন লেবুর বাগান। চার বছর পর লেবুর ভালো ফলনও হয়েছে। ভালো ফলন হওয়ায় চাষি খুশি হলেও বাজারে দাম কম থাকায় পড়েছেন লোকসানে। এলাকার হাটবাজারে ছোট ও বড় লেবু এক টাকা দরে বিক্রয় হচ্ছে। স্থানীয় বাজারেসহ অন্যান্য বাজারেও লেবুর চাহিদা নেই। এ ব্যাপারে কৃষক মুসলিম উল্লা জানান, আমার এই জমিতে চারা রোপণসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি। আমার ছেলের কথা মত ধান ও সবজি চাষ বাদ দিয়ে লেবুর বাগান করি। আজ চার বছর হলো লেবুর বাগানে দিন রাত কাজ করে যাচ্ছি। লাভের আশা থাকলেও এখন লোকসান হচ্ছে। আশপাশের কয়েকটি বাজারে লেবু নিয়ে ১০০টি লেবু একশত টাকা বলে, কোনো সময় আরও কম দাম পাই। এখন অসহায় হয়ে অল্প দামে লেবুগুলো বিক্রি করে যাচ্ছি। লেবুর চাহিদা নেই, দামও কম। লেবু চাষে কোনো লাভ হয়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, আমি শুনেছি আছিমপুর গ্রামে লেবুর বাগান করেছেন। প্রথমে তাকে ধন্যবাদ জানাই। লেবু দাম কমবেশি হতে পারে। আমরা দেখেছি রমজান মাসে একটি লেবুর দাম ২০ টাকা ছিল। আসলে কৃষক যদি বাজারে লিংক আপ করে বিক্রি করতে পারেন, তাহলে ভালো দাম পাবেন। এ ব্যাপারে আমাদের কৃষি সম্পসারণ অধিদপ্তর বাজার দরের ব্যাপারে আলাদা ডিপার্টমেন্ট আছে তাদের দিয়ে সহযোগিতা করা হবে। আমরা বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকি, সেখান থেকে এই কৃষককে সহযোগিতা করা হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮

মিডল্যান্ড ব্যাংকের ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কখন-কোথায়, মোবাইলে ‘লাইভ’ দেখবেন যেভাবে

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার 

প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন

১০

আইআরজিসির হুঁশিয়ারি / হরমুজের পাশাপাশি অন্যান্য বাণ্যিজপথও বন্ধ করে দেব

১১

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

বাংলাদেশকে ‘বড়’ লক্ষ্য দিল জিম্বাবুয়ে

১৩

কাতারের সাবেক আমিরের স্মরণে হবে ঢাকায় এক সড়কের নাম

১৪

বৃষ্টিতে বেহাল গোপালপুর-ধনবাড়ী সংযোগ সড়ক, ভোগান্তিতে গ্রামবাসী

১৫

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার

১৬

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? জানাল সুপারকম্পিউটার

১৭

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরিয়ে রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাবির জহুরুল হক হলে ৩২টি সিসিটিভি ক্যামেরা, শিগগিরই স্থাপন

১৯

ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: প্রধানমন্ত্রী

২০
X