মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

২ কেজি সোনার বারসহ ভারতীয় নাগরিক আটক

আটক ভারতীয় নাগরিক নুর হোসেন। ছবি : কালবেলা
আটক ভারতীয় নাগরিক নুর হোসেন। ছবি : কালবেলা

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে মোট ২ কেজি ওজনের ১৮টি সোনার বারসহ নুর হোসেন (৪৮) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে মুজিবনগর সীমান্তে সীমান্ত পিলার ১০৪/৫-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়।

আটক নূর হোসেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখ ছেলে বলে নিশ্চিত করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, মুজিবনগর মাঠের মধ্যে দিয়ে স্বর্ণ চালান করা হবে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেন বিজিবির মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলামসহ তার সঙ্গে থাকা ফোর্স। সন্দেহভাজন এক ব্যক্তি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করেন বিজিবির সদস্যরা। এ সময় পালানোর চেষ্টা করে সে। বিজিবি তার পেছনে ধাওয়া করে। পরে মাঠের মধ্য থেকে আটক করা হয় নুর হোসেনকে। তার শরীরে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে প্যাঁচানো তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট থেকে ২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটক নুর ইসলামের বিরুদ্ধে মামলা পূর্বক মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ সোনার বারগুলো মেহেরপুর ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ জেলায় রাত ১টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে জানাল এআই

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের NEO PAED Zone উদ্বোধন

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে বন্দুক হামলা, শিশুসহ আহত ৮

বঙ্গোপসাগরে ভাসছিলেন ১৭ জেলে, তিন দিন পর ট্রলারসহ উদ্ধার

উপকূলের আরও কাছে সুপার টাইফুন, এলাকাবাসীকে দ্রুত সরে যাওয়ার আহ্বান

ছয় বিভাগে ৩ দিন ভারী বৃষ্টি ও পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা

বিশ্বকাপে বিটিভির প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে বিএনপি নেতার নাচ, দল থেকে বহিষ্কার

১০

ব্রাজিল-নরওয়ে মহারণ কখন-কোথায়, দেখবেন কীভাবে?

১১

৪ মাস পর ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

১২

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

১৩

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

১৪

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৫

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

১৬

বিএমডিসির নিবন্ধন থেকে বঞ্চিত ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী

১৭

ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ

১৮

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদ্‌যাপন কমিটি ঘোষণা, প্রধান উপদেষ্টা তমিজ উদ্দিন

১৯

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

২০
X