রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি রনি, সম্পাদক আলিম

সভাপতি আবু সাঈদ রনি (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম। ছবি : কালবেলা
সভাপতি আবু সাঈদ রনি (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম। ছবি : কালবেলা

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৫ সালের জন্য ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের নিজস্ব প্রতিবেদক ও খবর সংযোগের রাজশাহী প্রতিনিধি আবু সাঈদ রনিকে সভাপতি এবং দ্য ডেইলি ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি আব্দুল আলিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনে আরসিআরইউ কার্যালয়ে বিদায়ী সভাপতি আব্দুল হাকিমের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা শেষে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি পদে আফসানা মিমি (নিউজ নাউ), সুজন হোসেন (নবরূপ টিভি), সাংগঠনিক সম্পাদক জুল ইকরাম ফেরদৌস ইবতেদা (দৈনিক সানশাইন), দপ্তর সম্পাদক মো. শাহাদাত হোসেন (রাজশাহী পোস্ট), অর্থ সম্পাদক ইব্রাহিম মিয়া (প্রজন্ম নিউজ ও খোলা দর্পণ), প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব (ব্রেকিং নিউজ ও খোলা দর্পণ), মুজাহিদুল ইসলাম (আরসি বার্তা ও আলোকিত দর্পণ)। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফারহানা ইয়াসমিন ছন্দা (আরসি বার্তা ও দেশচিত্র) এবং ফারজানা ইসলাম মিতু (রাইজিং বিডি)।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন- ইউনিটির উপদেষ্টা আজমত আলী, ড. সৈয়দ আলী আহসান, মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটি, মাহাবুল ইসলাম ও সাবেক যুগ্ম সম্পাদক হাদিসুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ 

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

‘খুব ভালো খেলেছে রেফারি’

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

১০

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

১১

ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা বিকেলে, দাফন সংসদের নির্ধারিত চত্বরে

১২

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

১৩

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির উন্নতি

১৪

পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান

১৫

বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

১৬

মেসির যে ‘শূন্য’ পূরণ হবে সেমিতে

১৭

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৮

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির 

১৯

র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, যে নজির ইতিহাসে প্রথম দেখল বিশ্বকাপ

২০
X