সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সাড়ে ৬ হাজার টাকার জন্য হত্যা করা হয় হোসাইনকে

হত্যাকাণ্ডে তুফান চৌধুরী ও আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
হত্যাকাণ্ডে তুফান চৌধুরী ও আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

মাত্র সাড়ে ছয় হাজার টাকার ব্যাটারির জন্য ফরিদপুরে নৃশংসভাবে হত্যা করা হয় ১৩ বছর বয়সী রিকশাচালক হোসাইনকে। এ ঘটনায় হত্যাকারী তুফান চৌধুরীকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। সে শহরের ভাটি লক্ষীপুরের তুষার চৌধুরীর ছেলে।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল।

পুলিশ সুপার জানান, লাশ উদ্ধারের পর থেকে আসামি সনাক্ত করে গ্রেপ্তারের জন্য মাঠে নামে পুলিশ। মঙ্গলবার (১৪ জনুয়ারি) রাত আটটার দিকে ফরিদপুর শহরে অভিধান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি করা ব্যাটারি কেনার দায়ে দোকানদার শহরের লক্ষ্মীপুর এলাকার আল আমিনকেও (৩২) গ্রেপ্তার করা হয়েছে। মাত্র সাড়ে ৬ হাজার টাকা আল আমিনের কাছে ব্যাটারি বিক্রি করে তুফান। আসামিদের দ্রুত আদালতে পাঠানো হবে।

এই হত্যাকাণ্ডে জড়িত থাকায় আরেকজনকে আইডেন্টিফাই করা হয়েছে কিন্তু এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্তের স্বার্থে তার নাম পরিচয় আমরা বলছি না। তাকে দ্রুতই গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশ সুপার।

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) সকালে ভাটি লক্ষ্মীপুরে থেকে হুসাইনের লাশ উদ্ধার করে পুলিশ। গলায় রশি দিয়ে হাত পা বেঁধে শ্বাস রোধ করে হত্যা করা হয় হোসাইনকে।

নিহত হোসাইনের বাড়ি শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়া। তার বাবার নাম মৃত খোকা ব্যাপারী। তার মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে তার বাবা মারা যান।

উপার্জনের অবলম্বন হিসেবে হোসাইনকে একটি নতুন রিকশা কিনে দেন আত্মীয়-স্বজনেরা।

সেই রিকশা নিয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বাসা থেকে বের হয়ে খুন হন হোসাইন। এ সময় তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় খুনিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১০

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১১

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১২

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৪

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৫

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৬

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৭

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৮

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৯

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

২০
X