সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা প্রশাসকের অধীন ৪ আদালত বর্জনের সিদ্ধান্ত 

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সম্মেলনকক্ষে জরুরি সভা । ছবি: কালবেলা
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সম্মেলনকক্ষে জরুরি সভা । ছবি: কালবেলা

সাতক্ষীরা জেলা প্রশাসকের অধীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, সার্টিফিকেট আদালত ও রাজস্ব আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলা আইনজীবী সমিতির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেখ ইমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তোজাম্মেল হোসেন তুজাম, সাতক্ষীরা ল কলেজে অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খান, সিনিয়র আইনজীবী অ্যাড. সুনীল কুমার ঘোষ, অ্যাড. আসাদুজ্জামান বাবু, অ্যাড. ইউনুস আলী, অ্যাড. আব্দুল মুজিদ, অ্যাড. মোস্তফা নূরুল আলম, অ্যাড. প্রণব কুমার সরকার, অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, অ্যাড. সাহেদুজ্জামান সাহেদ, অ্যাড. সাঈদুজ্জামান জিকো প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আইনজীবী সমিতি চলে নীল কাগজের টাকায়। দীর্ঘদিন ধরে মামলার আরজিসহ বিভিন্ন আবেদন ওই নীল কাগজে জমা দেওয়া। এত দিন কোনো সমস্যা না হলেও আকস্মিকভাবে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নীল কাগজের ব্যবহার বন্ধ করে ডেমিতে দায়ের করতে বলেছেন। যেটা জেলা আইনজীবী সমিতিকে দমিয়ে রাখার চক্রান্ত। যত দিন ওই সিদ্ধান্ত থেকে জেলা প্রশাসক সরে না আসবেন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে তত দিন পর্যন্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কোনো আইনজীবী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, সার্টিফিকেট আদালত, রাজস্ব আদালতে কোনো মামলা লড়বে না।

সভা সঞ্চালনা করেন করেন জেলা আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাড. আবু বক্কর সিদ্দিক।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক তার সিদ্ধান্ত পরিবর্তন না করলে আজ (বৃহস্পতিবার) থেকে জেলা প্রশাসকের অধীনস্থ চারটি কোর্টে কোনো মামলা লড়বে না সমিতির সদস্য আইনজীবীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১০

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১১

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১২

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৩

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৪

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৫

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৬

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৭

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৮

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৯

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

২০
X