কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে দখলমুক্ত ফুটপাত

জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের যৌথ উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের যৌথ উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্প।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহাদাৎ হোসেন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করে কুমিল্লা সিটি করপোরেশন ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহাদাৎ হোসেন কালবেলাকে বলেন, জনগণের চলাচল বিঘ্ন করে ফুটপাত দখল করে রাখেন ব্যবসায়ীরা। বারবার নোটিশ দেওয়ার পরেও তারা ফুটপাত ছেড়ে দেননি। তারই পরিপ্রেক্ষিতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে শহরের কোনো ফুটপাত দখল করে দোকানপাট বসানো ও দোকানের মালামাল এবং রাস্তা দখল করে গেট করে রাখার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১০

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১১

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১২

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৩

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৪

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৬

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৭

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৮

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৯

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

২০
X