রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৮:৩৫ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

রাজারহাটে আ.লীগ নেতা তাইজুল গ্রেপ্তার

আ.লীগ নেতা তাইজুল গ্রেপ্তার। ছবি : কালবেলা
আ.লীগ নেতা তাইজুল গ্রেপ্তার। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রাজারহাটে মো. তাইজুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে তিনি রাজারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা তাইজুল ইসলাম ওই ইউনিয়নের মন্দির মৌজার মৃত ইসলাম সরকারের ছেলে।

পুলিশ জানায়, বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি তাইজুল ইসলাম বিগত সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়। ৫ আগস্টের পর তিনি গা ঢাকা দেন।

এলাকাবাসীরা জানান, তাইজুল ইসলাম আ.লীগ সরকারের আমলে দলের প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ভোট জালিয়াতির মামলা চলমান রয়েছে।

রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম কালবেলাকে বলেন, রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১০

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১১

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১২

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৩

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৪

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৫

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৬

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৭

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৮

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৯

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

২০
X