ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

ঝাড়ু মিছিল করছেন ডেমরা থানা মহিলা দলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ঝাড়ু মিছিল করছেন ডেমরা থানা মহিলা দলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

রাজধানীর ডেমরায় বিএনপির সাবেক এমপি আলহাজ সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকায় ঝাড়ু মিছিল করেছে ডেমরা থানা মহিলা দলের নেতাকর্মীরা।

ঝাড়ু মিছিল শেষে ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি ও ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক নায়লা ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর এমপি সালাউদ্দিন আহমেদ ও তার অনুগামী কয়েকজন হঠাৎ করে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। বিগত আন্দোলন সংগ্রামের ১৭ বছর বিএনপির রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন তিনি। এখন দলের সুসময়ে আগের মতোই সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতাকর্মীদের পর্যন্ত হুমকি-ধামকি দিচ্ছেন এবং কলেজের শিক্ষকদের ওপর হাত তুলছেন। আবার কাউকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। অথচ ওনি আমাদের ডেমরা এলাকার কেউ না; ওনি হচ্ছেন ঢাকা-৪ শ্যামপুর কদমতলীর বাসিন্দা। অতীতেও তার দ্বারা নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে বহুবার।

তিনি বলেন, এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার গুন্ডাপান্ডা আমাদের দলের নেতাকর্মীদের গুম-খুনের হুমকি দিত আর এখন আমার নিজ দলের নেতাই আমাদের মেরে ফেলার হুমকি দেয়। এর সুষ্ঠু বিচার দাবি করছি দলের হাইকমান্ডের কাছে। দ্রুততম সময়ে সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার না করলে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।

উল্লেখ্য, ১৮ জানুয়ারি এক সভায় প্রকাশ্যে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলামকে মেরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ। এর প্রতিবাদে সালাউদ্দিনকে দল থেকে বহিষ্কারের দাবিতে আজ ঝাড়ু মিছিল করেন মহিলা দলের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১০

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১১

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১২

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৩

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৪

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৫

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৬

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৮

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৯

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

২০
X