লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০২:২২ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনাকবলিত স্থান। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত স্থান। ছবি : কালবেলা

নাটোরের লালপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সেকচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই কামারুজ্জামান নিহতের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

লালপুর উপজেলার ধলা গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১০), লালপুর উপজেলার ধলা গ্রামের রতনের ছেলে স্বপন (১৯) এবং শিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন তরুণ এক মোটরসাইকেলে ধলা হিন্দুপাড়া গ্রামের দিকে যাচ্ছিলেন। পাবনা-ঢাকা মহাসড়কের উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান নামক স্থানে পৌঁছালে বিপরীত থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে শ্রাবণ ও বিধানের মৃত্যু হয়। এ সময় ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে স্বপন মারা যান।

লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ দুইজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

কখন গোসল করা সবচেয়ে ভালো? যা বলছেন বিশেষজ্ঞ

আমি অনেক দিন ধরেই ইরানের হিটলিস্টে আছি: ট্রাম্প

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচির 

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

কেইন বনাম হালান্ড, কাকে সেরা বললেন ইংলিশ অধিনায়ক?

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

বন্যা, ঝড় ও অতিবৃষ্টিতে ইসলামের নির্দেশনা

‘কখনো হাল না ছাড়া’ দল হিসেবে আর্জেন্টিনাকে মানুষ মনে রাখুক: স্কালোনি

১০

এক সপ্তাহে দ্বিতীয়বার ব্ল্যাকআউটে কিউবা

১১

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিল সুপার কম্পিউটার

১২

‘বৈষম্যহীন দেশের জন্য এত রক্ত দেওয়ার পরও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে’

১৩

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

১৪

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র / ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ট্রাম্পের অনুমতি

১৫

টানা বৃষ্টিতে পানের বরজে ধস, স্বপ্নভঙ্গ চাষিদের 

১৬

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম কাদের

১৭

কোরআনের যে ৪০ আয়াত প্রতিটি মুসলিমের মুখস্থ থাকা উচিত

১৮

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

১৯

মিয়ানমারে ২৪ ঘণ্টায় দুই দফা ভূমিকম্প

২০
X