কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের গণসমাবেশ

গণসমাবেশে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া বিভিন্ন কারখানার শ্রমিকরা। ছবি : কালবেলা
গণসমাবেশে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া বিভিন্ন কারখানার শ্রমিকরা। ছবি : কালবেলা

গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া কারখানা চালু, ব্যাংকিং সুবিধা ও অন্যান্য বকেয়া পরিশোধের দাবিতে গণসমাবেশ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় গাজীপুর মহানগরীর শ্রীপুর সান সিটির মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, কারখানার সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের উদ্যোগে শান্তিপূর্ণ এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গত কয়েক দিন ধরে গণসমাবেশের লিফলেট ছাপিয়ে বিভিন্ন এলাকায় প্রচার করেন শ্রমিকরা। লিফলেটে বেক্সিমকোর ৪২ হাজার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব ফ্যাক্টরি খোলা, ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু ও অন্যান্য বকেয়া পরিশোধের দাবিতে এ গণসমাবেশের আয়োজন।

কারখানা শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত নতুন নতুন কর্মসূচি অব্যাহত থাকবে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার একে জহিরুল ইসলাম বলেন, শ্রমিকরা তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে আমাদের কোনো সমস্যা নেই। তারপরও সেখানে শিল্প পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে।

গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধের কারণ হিসেবে সরকার জানায়, কারখানাগুলোতে অর্ডার না থাকা ও ব্যাংকে ঋণখেলাপি থাকায় প্রতিষ্ঠানটি পরিচালনা সম্ভব হচ্ছে না।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১১

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১২

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৩

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১৪

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৫

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৬

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৭

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৮

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৯

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

২০
X