আদমদিঘী প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৩ এএম
অনলাইন সংস্করণ

মেলা দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ৩ বন্ধুর

বগুড়ার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
বগুড়ার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

নওগাঁ-বগুড়া মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। নওগাঁ বাণিজ্য মেলা থেকে বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নওগাঁর পার্শ্ববর্তী সান্তাহার রাধাকান্ত হাঁটের বাঁশহাটি নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ করে।

নিহতরা হলেন, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কানচগাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে হোসাইন (১৯), মাস্টার পাড়া এলাকার মন্জুয়ারার ছেলে মিথন (১৯) এবং একই এলাকার জিয়ার ছেলে নেওয়াজ (২০)।

নিহত হোসাইনের বেঁচে যাওয়া জমজ ভাই আল হাসান কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ভাইসহ ৯ জন বন্ধু মিলে তিন মোটরসাইকেলে করে নওগাঁ বাণিজ্য মেলায় এসেছিলাম। মেলা দেখে দুপচাঁচিয়া বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলাম আমরা। নওগাঁ-বগুড়া মহসড়কের সান্তাহার রাধাকান্ত হাঁটের বাঁশহাটি এলাকায় ঢাকাগামী একটি বাসকে ওভারটেক করে ওই মোটরসাইকেল। এমন সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলে থাকা আমার যমজ ভাইসহ তিনজনের মৃত্যু হয়। আমরা সান্তাহার পোঁওতা রেলগেট থেকে ফিরে এসে দেখি সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে রয়েছে।

নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বাড়ি বলেন, খবর পাওয়া মাত্রই আমদের দুটি ইউনিটের সদস্য ঘটনাস্থলে যান। উদ্ধার কাজ সম্পন্ন করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে মরদেহ তিনটি হস্তান্তর করা হয়েছে। তাদের বয়স ১৯-২০ বছরের মধ্যে হবে। তারা নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। ঘাতক ট্রাক জেলার রাণীনগরের দিকে আসছিল।

ঘটনাস্থলে উপস্থিত সান্তাহার পুলিশ ফাঁড়ির এএসআই আজিমুল হক জানান, নিহত তিনজনসহ অন্যরা নওগাঁ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। ওভারটেক করে সামনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১০

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১১

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১৩

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

১৪

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

১৫

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

১৬

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

১৭

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৮

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

১৯

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

২০
X