খুলনা ব্যুরো
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় চার শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনায় পুলিশের হাতে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসীদের একাংশ। ছবি : কালবেলা
খুলনায় পুলিশের হাতে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসীদের একাংশ। ছবি : কালবেলা

খুলনায় পুলিশের তালিকাভুক্ত ৪ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার ক‌রে‌ছে মহানগর গো‌য়েন্দা পু‌লিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে নগরীর সঙ্গীতা সি‌নেমা হ‌লের সাম‌নে থে‌কে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্ৰেপ্তাররা হলেন- সাকিবুর রহমান ওরফে জিতু, জাহাঙ্গীর হোসেন মিয়া, শাওন ও সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার কুতুব উদ্দিন জানান, তালিকাভুক্ত সন্ত্রাসী‌দের গ্রেপ্তা‌রে দীর্ঘদিন ধরে অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ তা‌দের গ্রেপ্তার করা হয়েছে।

গ্ৰেপ্তার সন্ত্রাসী জিতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, বিস্ফোরক আইন, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদক মামলাসহ ১৪টি মামলার তথ্য পাওয়া গেছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে ১টি হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে। যার মধ্যে ১টি মামলায় সে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। শাওনের বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ ৬টি মামলা এবং সোহেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৯টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

১০

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

১১

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১২

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১৩

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১৪

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৫

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১৭

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১৮

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১৯

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

২০
X