কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, ৭ দিনের আলটিমেটাম

গাজীপুরের কালিয়াকৈরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা
গাজীপুরের কালিয়াকৈরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে বিক্ষোভ সমাবেশ করেছে। রোববার (০৯ ফেব্রয়ারি) সকালে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় শত শত শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে পরিণত হয়।

এতে বক্তারা আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং ছাত্রদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ধীরাশ্রমে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রীর বাড়িতে হামলার শিকার ছাত্রদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। জুলাই আন্দোলনে নিহত ছাত্রদের হত্যাকারীরা এখনো গ্রেপ্তার হয়নি, যা প্রমাণ করে প্রশাসন সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে।

বক্তারা আরও বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তবে জনগণই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করবে।

সমাবেশে বক্তারা কালিয়াকৈর থানার ওসিকে সাত দিনের আলটিমেটাম দিয়ে বলেন, এ সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে আমরা আরও কঠোর কর্মসূচির ডাক দেব।

সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। বক্তারা সরকারের কাছে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। তারা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা হলে তার জবাব রাস্তায় দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

ভারতের জন্য দুঃসংবাদ

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

ধানের শীষে ভোট দিলে আ.লীগও সমান সুবিধা পাবে : ফখরুল

নাগরিক সেবা নিশ্চিত করা আমার কাজ : হামিদ

জানুয়ারিতে এলো ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

১০

৯ বছর প্রেমের পর বিয়ে, দুমাসেই স্বামীর করুণ পরিণতি

১১

প্রাইজবন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, লাখপতি হলেন যারা

১২

প্রতিদিনের এই ৭ অভ্যাস বারোটা বাজাচ্ছে আপনার ঘুমের, এখনই সতর্ক হোন

১৩

শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান, তবে...

১৪

১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

যে ৪ ব্যক্তি রোজা ভেঙে ফেলতে পারবেন

১৬

ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

১৭

ওসমান হাদি হত্যায় গোলাম রাব্বানীর বন্ধু রুবেলের দায় স্বীকার

১৮

তারেক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক

১৯

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

২০
X