কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

৯ বছর প্রেমের পর বিয়ে, দুমাসেই স্বামীর করুণ পরিণতি

বিয়ের পিড়িতে দম্পতি। ছবি: সংগৃহীত
বিয়ের পিড়িতে দম্পতি। ছবি: সংগৃহীত

৯ বছর প্রেমের পর তরুণীকে বিয়ে করেন এক তরুণ। কিন্তু বিয়ের মাত্র দুই মাসের মাথায় স্ত্রীর হাতে করুণ পরিণতি বরণ করেছেন ওই স্বামী। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশের বরেলি জেলায় এক চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটেছে। ৯ বছরের প্রেমের সম্পর্কের পর গত ২৫ নভেম্বর বিয়ে করেছিলেন জিতেন্দ্র কুমার যাদব (৩৩) এবং জ্যোতি নামের এক দম্পতি। কিন্তু বিয়ের মাত্র দুই মাসের মধ্যেই জিতেন্দ্রের মৃত্যুর মধ্য দিয়ে এ সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়।

এনডিটিভি জানিয়েছে, জিতেন্দ্র আত্মহত্যা করেছেন বলে প্রথমে প্রতিবেশীদের জানানো হয়। তার লাশ ভাড়া বাড়ির জানালার গ্রিল থেকে মাফলার দিয়ে ঝোলানো অবস্থায় পাওয়া যায়। কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে জানা যায়, মৃত্যুর কারণ শ্বাসরোধ, আত্মহত্যা নয়।

পুলিশের তদন্তে ভয়ংকর সত্য বেরিয়ে এসেছে। বলা হয়েছে, জ্যোতি নিজেই স্বামী জিতেন্দ্রকে শ্বাসরোধ করে খুন করেছেন। এসময় তার বাবা কালীচরণ, মা চমেলি এবং ভাই দীপক তাকে হাত-পা ধরে চেপে রেখেছিলেন। খুনের পর লাশকে জানালার গ্রিল থেকে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়।

জিতেন্দ্র এবং জ্যোতির সম্পর্ক ছাত্রজীবন থেকে শুরু হয়েছিল। জিতেন্দ্র ভারতীয় ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটে (আইভিআরআই) কন্ট্রাক্ট কর্মী ছিলেন। আর জ্যোতি উত্তরপ্রদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনে কন্ট্রাক্ট বাস কন্ডাক্টর ছিলেন। বিয়ের পর টাকা নিয়ে ঝগড়া শুরু হয়। পুলিশের দাবি, জিতেন্দ্র জ্যোতির অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা তুলে অনলাইন জুয়ায় হারিয়ে ফেলেন। এই নিয়ে বারবার ঝগড়া হয়।

এরপর গত ২৬ জানুয়ারি টাকা নিয়ে তুমুল ঝগড়া হয়। জ্যোতি তার বাবা-মা ও ভাইকে ডেকে আনেন। ঝগড়া হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে, পরিবারের সদস্যরা জিতেন্দ্রকে চেপে ধরে রাখেন। আর জ্যোতি রাগের মাথায় তাকে শ্বাসরোধ করে খুন করেন। তারপর সবাই মিলে লাশ ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন।

জিতেন্দ্রের ভাই অজয় কুমার অভিযোগ দায়ের করলে পুলিশ প্রথমে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা করে। কিন্তু পোস্টমর্টেমের পর খুনের অভিযোগে মামলা পরিবর্তন করা হয়। জেরায় জ্যোতি অপরাধ স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় জ্যোতি, তার বাবা কালীচরণ এবং মা চমেলিকে গ্রেপ্তার করা হয়েছে। ভাই দীপককে এখনও খুঁজছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১০

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১১

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১২

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৩

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৪

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৫

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৭

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৮

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৯

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

২০
X