স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান, তবে...

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটাল পাকিস্তান। আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি তারা খেলবে না। গ্রুপ পর্বে ভারতের ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে আঘা-বাবর-আফ্রিদিরা।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান। দেশটির সরকারের এক্স হ্যান্ডলে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সরকার আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।’ একই সঙ্গে বিবৃতিতে যোগ করা হয়, ‘…তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’

পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলের বিবৃতি উল্লেখ করে খবরটি প্রকাশ করেছে ডন ও জিও নিউজসহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যমও। এর মাধ্যমে কঠিন এক সিদ্ধান্তই নিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। মূলত, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিলে বাংলাদেশ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে, এ রকম গুঞ্জন গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পাকিস্তানের সংবাদমাধ্যমে। এই ঘটনাকে কেন্দ্র করে খোদ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন,টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে দেওয়া না হলে পাকিস্তান দলও টুর্নামেন্ট বর্জন করবে কি না, এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথাও বলেছিলেন তিনি।

এরপর গত ৩০ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনার পর নাকভি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। তাঁকে আইসিসি সম্পর্কিত বিষয়টি অবহিত করা হয়েছে, এবং তিনি নির্দেশ দিয়েছেন যেন আমরা সমস্ত বিকল্প খোলা রেখেই এটি সমাধান করি।’

গত শুক্রবার বা আগামীকাল সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে তখনই জানিয়েছিলেন নাকভি। তবে পাকিস্তান তাদের সিদ্ধান্ত জানাল দুই তারিখের মাঝে, আজ রোববার। এ বিষয়ে এখন পর্যন্ত আইসিসি কিংবা ভারতের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X